=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতীয় সংস্থার কারখানায় হামলা চালাল রাশিয়া, মৃত ১

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়ার (Russia) হামলায় বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) ভারতীয় সংস্থা কুসুম গ্রুপ ফার্মার এক বিশাল ওষুধ কারখানা। ঘটনাটি ঘটেছে ভোলোদিমির জেলেনস্কির দেশের শহর সুমিতে। রুশ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় সংস্থার ওই কারখানা। নষ্ট হয়ে গিয়েছে প্রচুর ওষুধ। শুধু তাই নয়, ওই হামলায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন ইউক্রেনের আধিকারিকরা।

রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ভারতীয় সংস্থার কারখানা

গত কয়েক মাস ধরে রাশিয়ায় ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। পাল্টা দিচ্ছে রাশিয়াও। সম্প্রতি সেই হামলার কবলে পড়েছিল ইউক্রেনের সুমি শহর। আর সেই শহরেই রয়েছে ভারতীয় জনপ্রিয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানা। পুতিনের দেশের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কারখানার মূল ভবনের বেশিরভাগ অংশ। এদিন, রাশিয়ার ড্রোন হামলার পর গোটা এলাকা সাদা ধোঁয়ার ঢেকে যায়। সেই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

এদিকে রাশিয়ার এমন দাঁতভাঙা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে রুশ হামলায় মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সাথে ওই শহরের এক ফার্মাসিউটিক্যাল সংস্থার কারখানায় হামলার কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এছাড়াও কিয়েভের পিভনিচনি ব্রিজ সহ বেশ কিছু জায়গায় রাশিয়ার হামলা চালানোর খবরও প্রকাশ্যে এনেছেন তিনি।

আরও পড়ুন: হাতে তেমন টাকা নেই? EMI-তে এভাবে কিনে নিন রান্নার গ্যাস

বলাই বাহুল্য, 1998 সালে ইউক্রেন দেশীয় ওষুধ রপ্তানির মধ্যে দিয়ে সে দেশে ব্যবসা শুরু করেছিল সংশ্লিষ্ট সংস্থাটি। পরবর্তীতে এই সংস্থাই ইউক্রেনে অন্যান্য সংস্থার ওষুধ রপ্তানি করার কাজ বন্ধ করে দিয়ে নিজেরাই ওষুধ বিতরণ করতে শুরু করে। পরে 2007 সালে ভারতের পাশাপাশি 2009 সালে ইউক্রেনে ওষুধ উৎপাদনকারী কারখানা বা উৎপাদন কেন্দ্র তৈরি করে সেই ওষুধ ইউক্রেন সহ বিভিন্ন দেশে রপ্তানি করতে শুরু করেছিল তারা। সবচেয়ে বড় কথা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরেও নিজেদের কাজ চালিয়ে গিয়েছিল সংস্থাটি। তবে এবার রাশিয়ার একজন ড্রোন হামলায় ভারতীয় সংস্থার কারখানা কার্যত গুঁড়িয়ে গেল। তাতে প্রায় 400 কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতীয় কোম্পানিটির।

Leave a Comment