=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩৫ কিমি মাইলেজ, দাম ৫ লাখের কম! মারুতির এই গাড়িতে মিলছে বিরাট ছাড়

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রইল বড় খবর। ভারতীয় গ্রাহকদের কাছে বরাবরই মারুতি সুজুকির (Maruti Suzuki) মডেলগুলি জনপ্রিয়। তবে আপনি যদি এখন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে মারুতির জনপ্রিয় হ্যাচব্যাক মারুতি সুজুকি Celerio-তে পাবেন বিরাট ডিসকাউন্ট। চলতি অক্টোবর মাসে গ্রাহকরা এই গাড়ির উপর 54,600 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এমনকি নগদ ছাড়ের পাশাপাশি রয়েছে অন্যান্য সুবিধা। জানুন এই গাড়ির বিস্তারিত ফিচার।

মারুতি Celerio-তে বিরাট ছাড়

অক্টোবর মাসে কোম্পানিটি মারুতি Celerio-এর উপরে 20 হাজার টাকার বেশি নগদ ডিসকাউন্টের ঘোষণা করেছে। এর পাশাপাশি 10 অক্টোবরের মধ্যে বুকিং এবং 20 অক্টোবরের মধ্যে ডেলিভারি নিলে অতিরিক্ত 7100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে বলেই জানিয়েছে কোম্পানি। এর সঙ্গে রয়েছে 15 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস, 10 হাজার টাকার স্মার্ট এক্সচেঞ্জ প্ল্যান এবং 2500 টাকার প্রাতিষ্ঠানিক অফার। ফলে সব মিলিয়ে গাড়িটিতে ছাড়ের পরিমাণ দাঁড়াচ্ছে 54,600 টাকা।

প্রসঙ্গত, মারুতি সুজুকি Celerio তার ডিজাইন এবং ফিচারের কারণে ভারতের বাজারে বেশ জনপ্রিয়। এর বাইরের দিকে রয়েছে একটি নজরকাড়া ফ্রন্ট গ্রিল, হেডল্যাম্প এবং আধুনিক অ্যালয় হুইল। এছাড়া ভিতরে রয়েছে একটি 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যার সঙ্গে সরাসরি স্মার্টফোন কানেক্ট করা যায়। গাড়িটিতে রয়েছে 313 লিটারের একটি বুটস্পেস যা দৈনন্দিন জিনিসপত্র বহনের জন্য একেবারে উপযুক্ত।

আরও পড়ুন: “মৃত্যুকে ভয় পাই না” বিস্ফোরক স্বীকারোক্তি ফ্লাইদুবাইয়ের বিমানে হামলাকারী পাইলটের

এছাড়া নিরাপত্তার দিক থেকেও গাড়িটি অন্যান্য মডেলের তুলনায় উন্নত। গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কোম্পানি এই মডেলটিতে 6টি এয়ারব্যাগ যুক্ত করেছে, যা প্রতিটি ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। এছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে এবিএস এবং ইবিডির পাশাপাশি রিয়ার পার্কিং সেন্সর এবং স্পিড অ্যালার্মের মতো অতিরিক্ত নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে গাড়িটিতে। সবচেয়ে বড় ব্যাপার, এই গাড়িটি প্রতি লিটার পেট্রোলে 25.24 কিলোমিটার মাইলেজ দেয়। আর সিএনজি ভ্যারিয়েন্টে প্রায় 35 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। তাই আপনি যদি বাজেটের মধ্যে মারুতির কোনও গাড়ি কিনতে চান, তাহলে এটি হতে পারে এক্কেবারে সেরা বিকল্প।

Leave a Comment