=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী, DA বৃদ্ধির ঘোষণা সরকারের

আনিষা চৌধুরী, কলকাতা: উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারের (Central Government) আওতাভুক্ত শ্রমিকদের (Workers) জন্য বড় ঘোষণা। ১ অক্টোবর ২০২৬ থেকে বিভিন্ন শ্রেণির শ্রমিকের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হয়েছে। এর জেরে কৃষি, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ-সহ একাধিক ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরিও বেড়েছে।

কতটা বৃদ্ধি পেয়েছে DA?

মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই নিয়মিতভাবে DA সংশোধন করা হয়। এবার শিল্প শ্রমিকদের কনজিউমার প্রাইস ইনডেক্স বা CPI-IW ৪২৪.৮০ থেকে বেড়ে ৪৩১.৪২ হয়েছে। অর্থাৎ সূচকে ৬.৬২ পয়েন্ট বৃদ্ধি হয়েছে। এই পরিবর্তনের ভিত্তিতেই ১ অক্টোবর থেকে নতুন DA কার্যকর করেছে শ্রম মন্ত্রকের অধীন লেবার ব্যুরো।

কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হল?

কৃষি ক্ষেত্রে এলাকার শ্রেণিবিভাগ এবং শ্রমিকের দক্ষতা অনুযায়ী নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। এরিয়া A-তে একজন অদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি হয়েছে দৈনিক ৫৩৭ টাকা। এর মধ্যে ৩৩৩ টাকা মূল মজুরি এবং ২০৪ টাকা DA। এরিয়া B-তে একই শ্রমিক পাবেন ৪৯১ টাকা এবং এরিয়া C-তে ৪৮৬ টাকা দৈনিক। দক্ষতার স্তর বাড়লে মজুরিও বাড়বে। এরিয়া A-তে অত্যন্ত দক্ষ কৃষি শ্রমিকের ন্যূনতম মজুরি হয়েছে দৈনিক ৭০৫ টাকা। এরিয়া B ও C-তে এই হার যথাক্রমে ৬৫৫ টাকা এবং ৫৮৭ টাকা।

নির্মাণ শ্রমিকদের মজুরিতেও বড় পরিবর্তন

রাস্তা, রানওয়ে ও বিল্ডিং নির্মাণ বা রক্ষণাবেক্ষণের পাশাপাশি ভূগর্ভস্থ বিদ্যুৎ ও যোগাযোগের কেবল, জল সরবরাহের লাইন এবং নিকাশি পাইপলাইন বসানোর মতো কাজে যুক্ত শ্রমিকদের ক্ষেত্রেও নতুন হার কার্যকর হয়েছে। এরিয়া A-তে অদক্ষ নির্মাণ শ্রমিকের ন্যূনতম মজুরি এখন দৈনিক ৮৪০ টাকা। এই ক্ষেত্রে ৫২৩ টাকা মূল মজুরির সঙ্গে ৩১৭ টাকা DA যোগ হয়েছে। অত্যন্ত দক্ষ শ্রমিকের জন্য সেই হার বেড়ে হয়েছে দৈনিক ১,১১১ টাকা। এরিয়া B-তে অদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি ৭০৪ টাকা এবং এরিয়া C-তে ৫৬৫ টাকা।

তবে মনে রাখতে হবে, এটি কোনও সর্বজনীন বেতনবৃদ্ধি নয়। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি কাঠামোর আওতায় থাকা শ্রমিকদের ক্ষেত্রেই এই নতুন হার প্রযোজ্য। রাজ্য সরকারের অধীনে থাকা শ্রমিকদের মজুরি সংশ্লিষ্ট রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত হবে।

আরও পড়ুন: মঙ্গলবার থেকেই বাড়ছে IndiGo-র ভাড়া, কোন রুটে কত সারচার্জ দেখে নিন

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির প্রভাব যাতে শ্রমিকদের আয়ের উপর সরাসরি না পড়ে, সেই বিষয়টি মাথায় রেখেই DA সংশোধন করা হয়েছে। CPI-IW-এর পরিবর্তনের ভিত্তিতে নির্দিষ্ট সময় অন্তর এই ভাতা পুনর্নির্ধারণ করা হয়। নতুন হারে সংশোধিত মজুরি ১ অক্টোবর ২০২৬ থেকেই কার্যকর হয়েছে।

Leave a Comment