=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়া থেকে ছিটকে যাওয়ার পর এবার মুম্বই দল থেকেও বাদ, কেরিয়ার শেষ সূর্যর?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খারাপ পারফরমেন্সের কারণে অধিনায়কের পদ হারানোর পাশাপাশি ভারতীয় দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এবার বাদ পড়লেন মুম্বই দল থেকেও। চন্ডিগড়ের বিপক্ষে আসন্ন প্রথম রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে মুম্বই। সেই দলে জায়গা পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। বলাই বাহুল্য, এর আগে ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে রঞ্জি ট্রফিতে খেলতে আপত্তি নেই বলেই জানিয়ে দিয়েছিলেন সূর্য। কিন্তু তা সত্ত্বেও দলে জায়গা হল না তাঁর। নেপথ্যে কোন কারণ?

কেন মুম্বই দলে জায়গা পেলেন না সূর্য?

আগামী 11 অক্টোবর থেকে রঞ্জি ট্রফিতে যাত্রা শুরু করবে মুম্বই। সেই মতোই, প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে তারা। সেই দলে সিদ্ধেশ লাডকে অধিনায়ক এবং 19 বছর বয়সী আয়ুষ মাত্রেকে সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। সেই দলে জায়গা পেয়েছেন ভারতীয় তারকা যশস্বী জয়সওয়াল। তবে ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে 19 সদস্যের দলে সূর্যকুমার যাদবের না থাকা। এখন প্রশ্ন ঠিক কোন কারণে দল থেকে বাদ পড়লেন ভারতীয় ক্রিকেটার?

কয়েকটি সূত্র মারফত যা খবর, লাল বলের ক্রিকেটে সূর্যর ফর্ম নিয়ে একেবারেই সন্তুষ্ট নন মুম্বই দলের নির্বাচকরা। তাছাড়াও জাতীয় দল থেকে বাদ পড়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ফের ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেকে সূর্য মেলে ধরতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে নির্বাচকদের। মূলত সে কারণেই ভারতের প্রাক্তন অধিনায়ককে দলে রাখা হয়নি। কিছু সূত্র আবার এও বলছে, সম্প্রতি রমেশ পাওয়ারের নেতৃত্বাধীন মুম্বাই নির্বাচক কমিটিকে একটি চিঠি পাঠিয়েছিলেন সূর্য। তবে তাতে নাকি পাত্তাই দেয়নি কমিটি।

আরও পড়ুন: বাড়ি ৫ কিমি দূরে, তবু স্কুলেই সংসার প্রধান শিক্ষকের! ব্যাপক শোরগোল চন্দ্রকোণায়

জাতীয় দলের পর রঞ্জির মুম্বই দল থেকেও বাদ পড়ায় এবার প্রশ্ন উঠছে সূর্যর কেরিয়ার নিয়ে। বহু ভক্তই উদ্বিগ্ন একের পর এক দল থেকে বাদ পড়ায় এবার ভারতীয় তারকা ক্রিকেটারের কেরিয়ার শেষ হয়ে যাবে না তো! ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ভারতীয় দলের পর মুম্বই দল থেকে বাদ পড়ায়, সূর্যর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা নিয়েও তৈরি হতে পারে সমস্যা। যদিও মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ভারতীয় তারকাকে নিয়ে কোনও রকম সাহসী সিদ্ধান্ত নেয়নি।

Leave a Comment