বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সুযোগ হয়নি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। ওপেনিং করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা। সেই আসরে ভারতীয় দল সহজে জয় পেলেও অভিষেক বা সঞ্জু কেউই সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। বিশেষ করে সঞ্জু সাম্প্রতিক সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বারবার ব্যর্থতা দেখিয়েছেন। সে কারণেই, মনে করা হচ্ছে এবার হয়তো ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ হতে পারে বৈভবের।
সঞ্জুর ব্যর্থতাই সুযোগ করে দেবে বৈভবকে?
এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে 35 বলে এক ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন সঞ্জু। এরপরই হঠাৎ মুখ থুবড়ে পড়ে ভারতীয় তারকার ফর্ম। জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে 7 বলে মাত্র 9 রান করেছিলেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন 7 রান। এখানেই শেষ নয়, পাকিস্তানের বিপক্ষে ফাইনালের মঞ্চে মাত্র দুই রান এসেছিল সঞ্জুর ব্যাট থেকে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচেই 11 রান করে আউট হন স্যামসন। এক কথায়, একের পর এক ম্যাচে ব্যর্থতার কারণে এবার হয়তো সঞ্জুকে বসিয়ে ওপেনিং করানো হতে পারে বৈভবকে দিয়ে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সঞ্জু। সেই প্লেয়ারই কিনা শেষ চার ম্যাচে মাত্র 29 রান করেছেন। এই বিষয়টাই মেনে নিতে পারছেন না ভক্তরা। এদিকে 15 বছরের বৈভব তাঁর শেষ চার ম্যাচে সঞ্জুর থেকেও বেশি রান করেছেন। চার ম্যাচ মিলিয়ে এসেছে 154 রান। সেই দিক থেকে দেখতে গেলে সুন্দর থেকে যথেষ্ট ভাল ক্রিকেট খেলছেন বৈভব। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের একাদশে জায়গা পেতে পারেন তিনি।
আরও পড়ুন: “আমি সবটুকু দিয়ে গেছি” বিদায়ের আগে যে আবেগঘন বার্তা দিয়েছিলেন মেসি
উল্লেখ্য, সঞ্জুর তুলনায় ভাল ফর্মে থাকলেও এশিয়ান গেমসে ব্যাট হাতে সেভাবে কিছুই করতে পারেননি বৈভব সূর্যবংশী। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে মাত্র 15 রান করে আউট হয়ে গিয়েছেন সূর্যবংশী। যদিও এর নেপথ্যে অনেকেই মনে করছেন, মাঠে নেমে ব্যাট হাতে তাড়াহুড়ো করার জন্যই উইকেট দিতে হচ্ছে বৈভবকে।