=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর আগে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে রাজ্য সরকার, কোথায় পাবেন?

আনিষা চৌধুরী, কলকাতা: পেঁয়াজ কিনতে গিয়ে পকেটে টান? পুজোর (Durga Puja) মুখে পেঁয়াজের (Onion) চড়া দামে কিছুটা স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিল রাজ্য (West Bengal)। পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় ইতিমধ্যেই চলতি বাজারদরের হাফ দামে অর্থাৎ ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। খুচরো বাজারে যেখানে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৬০ থেকে ৭০ টাকা, সেখানে সরকারি উদ্যোগে প্রায় অর্ধেক দামে পেঁয়াজ পাওয়ার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষের।

কীভাবে দাম কমলো পেঁয়াজের?

কৃষিজ বিপণন দফতরের উদ্যোগে নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে পূর্ব বর্ধমানের ৯টি জায়গায় এই বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মূলত বর্ধমান, কাটোয়া ও কালনার মতো জনবহুল এলাকায় শিবির করে একেবারে হাফ দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার বর্ধমানের কার্জন গেট চত্বরে এমনই একটি বিক্রয়কেন্দ্র চালু হয়।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিক থেকে NAFED-এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহ করছে রাজ্য। সেই পেঁয়াজ নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে কম দামে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি সুফল বাংলা স্টল থেকেও ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা রয়েছে। এই বিশেষ ছাড়ে বিক্রি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলার কথা।

কার্জন গেটের বিক্রয়কেন্দ্রে ২ কেজির প্যাকেট করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। এখান থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দু’টি প্যাকেটই কিনতে পারবেন। ওই কেন্দ্রে প্রথম দিনই প্রায় ১৫০ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। ফলে পুজোর বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বাড়তি দামের চাপ কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন: হিন্দুদের দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশ সরকার কাদের ছুটি দিচ্ছে জানেন?

এর আগে কেন্দ্রীয় সরকারও NAFED ও NCCF-এর মোবাইল ভ্যানের মাধ্যমে পশ্চিমবঙ্গে ৩৫ টাকা কেজি দরে প্রায় ১,৪০০ মেট্রিক টন পেঁয়াজ সরবরাহ করেছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও সরবরাহ বাড়ানোর কথা জানানো হয়েছিল। অর্থাৎ উৎসবের মরশুমে বাজারে পেঁয়াজের জোগান বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে কেন্দ্র ও রাজ্য দুই স্তরেই আপ্রাণ চেষ্টা করছে।

Leave a Comment