অনন্যা সরকার, কলকাতা: হলদিয়া বাসীদের জন্য এয়ারপোর্ট যাওয়া হল এখন আরও সহজ। মঙ্গলবার চালু হয়ে গেল হাবড়া থেকে হলদিয়া টাউনশিপগামী (Habra Haldia Bus) শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা। এই এসি পুশব্যাক সিটার বাসটি হাবড়া থেকে সকালবেলা ছাড়বে এবং বারাসাত, এয়ারপোর্ট, ডানলপ, দক্ষিণেশ্বর হয়ে সরাসরি হলদিয়া টাউনশিপ পৌঁছাবে। আবার বিকেলে হলদিয়া টাউনশিপ থেকে দক্ষিণেশ্বর, ডানলপ, এয়ারপোর্ট, বারাসাত হয়ে হাবড়ায় ফিরবে। আসুন তাহলে এই বাসের সম্পূর্ণ রুট ও সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে যাক।
হাবড়া – হলদিয়া এসি বাসের রুট ও সময়সূচি
ময়ূরাক্ষী (Mayurakshi)-এর নতুন হাবড়া থেকে হলদিয়া টাউনশিপগামী এসি বাসটি যায় ভায়া অশোকনগর – গুমা – বিরা – চৌমাথা – দত্তপুকুর, বামনগাছি – বারাসাত – মধ্যমগ্রাম – এয়ারপোর্ট – তিন নম্বর – ডানলপ – দক্ষিণেশ্বর – বালিহল্ট – কোনা এক্সপ্রেসওয়ে – ধুলাগড় – রানিহাটি – উলুবেড়িয়া – বাগনান – কোলাঘাট – মেছেদা – রাধামনি – নিমতৌড়ি – নন্দকুমার হাইরোড – কাপাসবেরিয়া – ব্রজলালচক – সিটি সেন্টার – রানীচক হয়ে হলদিয়া টাউনশিপ।
হাবড়া থেকে হলদিয়া যাওয়ার সময় –
- হাবড়া বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – ভোর ৫:৪০-এ।
- বারাসাত থেকে ছাড়বে – সকাল ৬:৪০-এ।
- ডানলপ ব্রিজ থেকে ছাড়বে – সকাল ৭:০০ টায়।
আরও পড়ুন: সপ্তাহে দুটি করে বিদ্যালয় পরিদর্শন, রাজ্যের স্কুলগুলির জন্য নির্দেশিকা বিকাশ ভবনের
হলদিয়া টাউনশিপ থেকে হাবড়া ফেরার সময় –
- হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – দুপুর ৩:৪৫-এ।
- রানিচক ব্রিজ থেকে ছাড়বে – বিকেল ৩:৫৫-এ।
- ব্রজলালচক থেকে ছাড়বে – বিকেল ৪:০০-এ।
প্রসঙ্গত, এই বাসটি হলদিয়া থেকে এয়ারপোর্ট ও বারাসাত হয়ে সরাসরি হাবড়া যাওয়ার দিনের শেষ এসি বাস পরিষেবা। অগ্রিম সিট বুকিং ও অন্যান্য বিবরণের জন্য 8653190209 / 9933749312 এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন।