=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেঙ্গালুরুতে ‘চপ্পল প্রতিবাদ’ CJP-র? অভিজিৎ দীপকের সঙ্গে থাকছেন ধ্রুব রাঠিও

আনিষা চৌধুরী, কলকাতা: SIR বা Special Intensive Revision-এর বিরুদ্ধে সরব হয়ে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party বা CJP)। ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে দলের উদ্যোগে ‘People’s Tribunal’ আয়োজন করা হয়েছে। পাশাপাশিরয়েছে চপ্পল প্রটেস্ট (Chappal Protest)-ও। এই কর্মসূচিগুলিতে উপস্থিত থাকবেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই প্রতিবাদে সামিল হতে দেখা যাবে ইউটিউবার ধ্রুব রাঠিকেও।

কী কী দাবি জানাতে চলেছে CJP?

CJP-র তরফে জানানো হয়েছে, SIR-এর মাধ্যমে যাঁরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বক্তব্য এই People’s Tribunal-এ তুলে ধরা হবে। এই কর্মসূচির প্রধান দুটি দাবি হচ্ছে, SIR নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র প্রতিবাদ জানানো এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। এতদিন পর্যন্ত CJP যে সমস্ত কর্মসূচি গ্রহণ করে এসেছে, সেগুলির মধ্যে এই প্রতিবাদ বেশ জোরালো হতে চলেছে তা বলাই বাহুল্য।

ধ্রুব রাঠি নিজেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ নিজের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে তিনি জানিয়েছেন সিজেপি-এর কর্মসূচিতে তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবস্থান করবেন। একইসঙ্গে বেঙ্গালুরুর পাশাপাশি দিল্লিতেও প্রতিবাদে যোগ দেওয়ার জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন। দিল্লির কর্মসূচিটি ১০ অক্টোবর সংঘটিত হবে।

এখানেই থেমে থাকবে না অভিজিৎ দীপকে। বেঙ্গালুরুর কর্মসূচিতে People’s Tribunal-এর পর ‘Chappal Protest’ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। অর্থাৎ SIR-এর বিরোধিতায় শুধু সভা নয়, প্রতীকী প্রতিবাদও করতে চলেছে CJP।

আরও পড়ুন: ব্যবসার সুবর্ণ সুযোগ! শিয়ালদহ ডিভিশনে ‘এক স্টেশন এক পণ্য’ স্টলের আবেদন শুরু রেলের

এই প্রতিবাদকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে, CJP-র ঘোষিত কর্মসূচিতে SIR-এর বিরোধিতা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিই মূল বিষয় হিসেবে উঠে আসছে।

Leave a Comment