=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘ওদেরই জেতা উচিত ছিল’ ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হেরে বললেন গৌতম গম্ভীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাঁচির বুকে দাঁড়িয়ে ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies)। 19 ওভার পূর্ণ হওয়ার আগেই 6 উইকেটে ম্যাচ জিতে নিয়েছেন শাই হোপরা। একেবারে লড়াই করে ভারতের 250 রানের লক্ষ্য পূরণ করেছে ক্যারিবিয়ান দল। আর সেই পরাজয়ের পর এবার প্রতিক্রিয়া জানালেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্সের প্রশংসা করেছেন তিনি। একই সাথে গম্ভীর জানিয়েছেন, টিম ইন্ডিয়াকে আরও বেশি করে ক্রিকেটে মনোযোগী হতে হবে।

যোগ্য দল হিসেবেই দ্বিতীয় টি-টোয়েন্টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ?

250 রানের লক্ষ্য বেঁধেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে পারেনি ভারতীয় দল। আর এই ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলে প্রধান কোচ গৌতম গম্ভীর বললেন, “আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন আপনারা জানবেন রস্টন চেজের স্পেলই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই উইকেটে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের মতো বিপদজনক দলের সামনে আমাদের এই ধরনের টার্গেট রক্ষা করার উপায় খুঁজে বের করতে হবে।”

গম্ভীর আরও বলেন, “আমাদের লাইন এবং লেনথে বৈচিত্র আনতে হবে। যাতে ব্যাটসম্যানরা ভাবতে বাধ্য হন পরের বলটা কোথা থেকে আসবে। একই জায়গায় বারবার বল করলে ওরা থিতু হয়ে যায়। রস্টন চেজ কিন্তু ব্যাটসম্যানের পায়ের কাছ থেকে শুরু করে অফ স্টাম্পের বাইরে পর্যন্ত সব লাইনেই বল করেছেন। আমি কাউকে এর জন্য দোষ দেব না। আসল কথা হল আমরা 250 রানের লক্ষ্য দিয়েও সেটা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। তবে ওরা ভাল ব্যাটিং করেছে। ওদের জেতা উচিত ছিল। আমাদের এখনও অনেক উন্নতি প্রয়োজন।”

আরও পড়ুন: পেরেছেন শুধু দুজন ভারতীয়, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৪৩ রান করেই বড় রেকর্ড ছিনিয়ে নিলেন ইশান

ভারতীয় দলের পরাজয় নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে প্রশ্ন করা হলে সাংবাদিক সম্মেলন চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন তিনি। বলেছিলেন, ” সত্যি কথা বলতে গেলে, এই পিচে ভুল করার কোনও সুযোগ নেই। একটা বল মিস করলেই মাঠের বাইরে চলে যাবে। ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি মানতেই হবে। তবে সবটাই খেলার অংশ। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের ব্যাটিং সত্যিই প্রশংসার যোগ্য।”

Leave a Comment