=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্টপেজ বাড়ল শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকালের, কোথায় ও কখন থামবে ট্রেন? জানুন

অনন্যা সরকার কলকাতা: মহালয়ায় হয়ে গেছে দেবীপক্ষের সূচনা। দুর্গাপূজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। উৎসবের আমেজ বিরাজ করছে সারা বাংলা জুড়ে। এই আবহে এবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Eastern  Railway Sealdah Division) নদিয়া জেলার বাদকুল্লা এলাকার বাসিন্দাদের জন্য একটি বিশেষ উপহার ঘোষণা করেছে। উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক ও আরামদায়ক করে তুলতে শিয়ালদহ–কৃষ্ণনগর–শিয়ালদহ এসি ইএমইউ লোকাল ট্রেনের জন্য বাদকুল্লা স্টেশনে (Badkulla Station) একটি অতিরিক্ত পরীক্ষামূলক স্টপ (AC Local Stoppage) চালু করা হয়েছে। কোন ট্রেন কখন থামবে বাদকুল্লায় থামবে, আসুন জেনে নেওয়া যাক। 

বাদকুল্লায় হচ্ছে এসি লোকলের স্টপেজ

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসি লোকাল ট্রেনের এই অস্থায়ী স্টপটি ১২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত চালু থাকবে। মোট চারটি (দুটি জোড়া) এসি লোকাল ট্রেন বাদকুল্লা স্টেশনে থামবে। তবে সোম থেকে শনি, অর্থাৎ সাধারণ কর্মদিবস এবং রবিবারের মধ্যে সময়সূচীতে সামান্য পার্থক্য রয়েছে। 

শিয়ালদহ থেকে কৃষ্ণনগর থেকে আপ ট্রেন

  • ৩১৮৪৫ শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ট্রেনটি সোম থেকে শনি সকাল ১১:৫৩-এ বাদকুল্লা স্টেশন থেকে ছাড়বে।
  • ৩১৮৪৭ শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ট্রেন রবিবার দুপুর ০১:৫৯- এ বাদকুল্লা স্টেশন থেকে ছাড়বে।

কৃষ্ণনগর থেকে শিয়ালদহ ডাউন ট্রেন

  • ৩১৮৪৬ কৃষ্ণনগর থেকে শিয়ালদহ ডাউন ট্রেন সোম থেকে শনি দুপুর ০১:৪০-এ বাদকুল্লা স্টেশন থেকে ছাড়বে। 
  • ৩১৮৪৮ কৃষ্ণনগর থেকে শিয়ালদহ ডাউন ট্রেন রবিবার বিকেল ০৪:১৫-এ বাদকুল্লা স্টেশন থেকে ছাড়বে।

বাদকুল্লায় নতুন স্টপেজ হওয়ায় কী কী সুবিধা হবে?

নদিয়ার বাদকুল্লায় বিশাল প্যান্ডেল ও মনোমুগ্ধকর আলোকসজ্জা দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। তাই এখানে এসি লোকালের স্টপেজ দেওয়ার ফলে দুর্গাপুজোর সময় যাত্রীদের যাতায়াত উল্লেখযোগ্যভাবে সহজ হয়ে উঠবে। তাঁরা সাধারণ লোকাল ট্রেনের ভিড় এবং গরম ও আর্দ্রতা এড়িয়ে এসি লোকাল ট্রেনের সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ মাস্কের Starlink-কে কড়া চ্যালেঞ্জ, ১৬০০ স্যাটেলাইট নিয়ে বিরাট পরিকল্পনা Jio-র

এর পাশাপাশি, কৃষ্ণনগর এবং শান্তিপুর সেকশনের যাত্রীরা এই এসি ট্রেন পরিষেবার মাধ্যমে আরও দ্রুত এবং দক্ষতার সাথে শিয়ালদহ মেইন লাইনের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। রেলের এই পরীক্ষামূলক উদ্যোগটি যদি সফল হয় ও যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলে, তাহলে ভবিষ্যতে এই স্টপেজটিকে স্থায়ী করার সিদ্ধান্তও নিতে পারে পূর্বরেল।

Leave a Comment