=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাবড়া ও কল্যাণী থেকে দিঘা যাওয়ার নতুন বাস পরিষেবা চালু, জানুন রুট ও সময়সূচি

সহেলি মিত্র, কলকাতাঃ দারুণ সুখবর রইল বাস যাত্রীদের জন্য। এবার দিঘা (Digha Bus) যাওয়া হবে আরও সহজ ও আরামদায়ক। লাক্সারি কাকে বলে তা এবার টের পাবেন যাত্রীরা। এর কারণ একটি বেশ সুপরিচিত বাস সংস্থা হাবড়া থেকে দিঘা যাওয়ার (Habra Digha Bus) ও দিঘা থেকে কল্যাণী (Digha Kalyani Bus) যাওয়ার বাস পরিষেবা চালু করল। আজ ষষ্ঠী থেকে এই বাসের পথচলা শুরু হয়েছে বলে খবর। এই বাসে যাত্রীরা সিটার সঙ্গে স্লিপার কোচ পেয়ে যাবেন। চলুন বাসটি সম্পর্কে বিশদে জেনে নিই।

দিঘার উদ্দেশ্যে নতুন দুটি বাস পরিষেবা শুরু

এক রিপোর্ট অনুযায়ী, বাসন্তী পরিবহনের পক্ষ থেকে আজ থেকে শুরু হয়ে গেলো হাবড়া থেকে দিঘা যাওয়ার রাত্রিকালীন বাস পরিষেবা। এই ঝাঁ চকচকে বাসে আপনি দুই ধরণের সিট পেয়ে যাবেন। এতে রয়েছে সিটার এবং স্লিপার কোচ। অর্থাৎ কেউ যদি বসে যেতে চান সেই ব্যবস্থাও রয়েছে, অন্যদিকে কেউ যদি কেউ শুয়ে দিঘা পৌঁছাতে চান সেই ব্যবস্থাও রয়েছে। সবথেকে বড় চমক।, বাস যাত্রার সময়ে যে ভয়টা বেশি থাকে অর্থাৎ যখন তখন প্রকৃতির ডাক, সেই সমস্যার সমাধানও কড়া হয়েছে।

বাসের রুট ও সময়সূচি

এই নতুন বাসে যাত্রীরা বায়ো টয়লেট পেয়ে যাবেন। যাইহোক, এবার আসা যাক বাসটির রুট ও সময়সূচী সম্পর্কে। রুট সম্পর্কে বললে, এটি ভায়া হাবড়া – অশোকনগর – বারাসাত – মধ্যমগ্রাম – এয়ারপোর্ট ৩ নং – ডানলপ – দক্ষিণেশ্বর – কোনা এক্সপ্রেসওয়ে – ধূলাগড়  – বাগনান – কোলাঘাট – মেছেদা – রাধামনি – নিমতৌড়ি  – নন্দকুমার – নরঘাট – চন্ডীপুর – বাজকুল – হেঁড়িয়া – কালিনগর – নাচিন্দা – মারিষদা – কাঁথি – পিছাবনি – চাউলখোলা  – রামনগর  হয়ে ওল্ড দিঘা ঢুকবে বলে খবর।   অপর বাসটি কল্যাণী, নৈহাটি, ব্যারাকপুর, ডানলপ, উলুবেড়িয়া, কোলাঘাট, মেছেদা, কাঁথি ও রামনগর হয়ে দিঘা পর্যন্ত যাতায়াত করবে।

আরও পড়ুনঃ মেট্রোয় চেপে ঘুরুন কলকাতার সেরা সেরা পুজোয়, জানুন কোন স্টেশনে নামলে সুবিধা হবে

এবার জেনে নেওয়া যাক সময়সূচি সম্পর্কে। জানা গিয়েছে, বাসটি হাবড়া থেকে ছাড়বে রাত ১০:১০ নাগাদ। অন্যদিকে দিঘা থেকে ছাড়বে ঠিক সকাল ৮:৫০ মিনিটে। বাসের টিকিট যাত্রীরা নির্দিষ্ট ওয়েবসাইট কিংবা Redbus থেকে কাটতে পারবেন। অন্যদিকে বাসটি কল্যাণী থেকে সকাল ৫টা ১০ মিনিটে ছাড়বে এবং দিঘা থেকে কল্যাণীর উদ্দেশে ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য বাসটিতে রয়েছে ২+১ সিট কাম স্লিপার ব্যবস্থা এবং এয়ার সাসপেনশন। তাহলে আর দেরি না করে আজই টিকিট কেটে ফেলুন এবং পুজোয় ঘুরে আসুন দিঘা।

Leave a Comment