=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাতেই কেন হয় কোজাগরী লক্ষ্মীপুজো? জানুন আসল কারণ

প্রীতি পোদ্দার, কলকাতা: হৈ হৈ করে পুজোর পাঁচটা দিন মা উমা, ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে মজা করার পর পাড়ি জমিয়েছেন কৈলাশে। এবার মর্ত্যে তাঁর জ্যেষ্ঠ কন্যা মা লক্ষ্মীর আগমণের পালা (Lakshmi Puja 2026)। রাত জেগে বাড়ি বাড়ি হবে লক্ষ্মী আরাধনা। ধন, সম্পদ, বৈভবের আশায় মায়ের কাছে প্রার্থনা করেন সকলে। কিন্তু জানেন কি কেন রাতেই পুজো হয় দেবী লক্ষ্মীর (Lakshmi Puja)? তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

লক্ষ্মী পূর্ণিমার সময়

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, চলতি বছর কোজাগরী লক্ষ্মী পূজা হবে আগামী ২৫ অক্টোবর, রবিবার। ওইদিন পূর্ণিমা তিথি আরম্ভ হবে বেলা ১১টা ৫৮ মিনিটে এবং তিথি শেষ হবে পরেরদিন, ২৬ অক্টোবর সোমবার সকাল ৯টা ৪২ মিনিটে। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর, রবিবার, সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ড থেকে শুরু হবে পূর্ণিমা তিথি। এবং শেষ হবে ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ড। বেশিরভাগই সকলে রবিবার পালন করবে কারণ ওইদিন রাতটুকু পাওয়া যাবে। এবার জেনে নেওয়া যাক কেন রাতের বেলায় পুজো হয় মা লক্ষ্মীর।

কেন রাতে আরাধনা করা হয় মায়ের?

আসলে কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো’৷ প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিন পূর্ণিমার রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী লক্ষ্মী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করে যান তিনি ৷ তাঁর ঘর ভরে ওঠে ধনসম্পত্তিতে। মায়ের আরাধনার জন্য ঘরে ঘরে থালা সাজে নানারকম ফল, ফুল, মিষ্টিতে। সঙ্গে জ্বলে ঘি এর প্রদীপ। শুধু গৃহলক্ষ্মী নন, লক্ষ্মী দেবীর আরাধনায় একত্রিত হন নারী-পুরুষ নির্বিশেষে। তবে সময় বদলেছে, এখন অনেকেই দুপুরের দিকে কিংবা বিকেলের দিকে পুজো সেরে ফেলেন।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ফের বৃষ্টির ভ্রূকুটি? হেমন্তের আমেজের মাঝেই লুকিয়ে বিপদ, আগামীকালের আবহাওয়া

প্রসঙ্গত, সনাতনী সংস্কৃতি এবং পুজো নিয়ে আজও নানা তর্ক বিতর্ক লেগেই রয়েছে। তবে এখনও লক্ষ্মীপুজোর দিন সন্ধেবেলায় বাঙালির ঘরে ঘরে, তুলসীতলায় জ্বলে ওঠে সন্ধ্যাপ্রদীপ। শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতার সঙ্গে রীতি মেনে চলছে লক্ষ্মী মায়ের আরাধনা।

Leave a Comment