=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, নেপালের থেকেও খারাপ অবস্থা ভারতের! এগিয়ে পাকিস্তানও?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এলো বিশ্ব ক্ষুধা সূচক (Global Hunger Index)। তাতে বেজায় খারাপ অবস্থা ভারতের। এক্ষেত্রে প্রতিবেশী নেপাল, বাংলাদেশের থেকেও পেছনে রয়েছে ভারত! আরেক প্রতিবেশী পাকিস্তান অবশ্য পেছনেই রয়েছে। তবে সমীক্ষার রিপোর্টে ভারতের এমন দুরবস্থা বিশ্বাস হচ্ছে না বিশেষজ্ঞ মহলের একাংশের। বিশেষ করে ভারতের পুষ্টিজনিত সমস্যা সবচেয়ে বেশি প্রকট হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে। অপুষ্টির নিরিখে আফ্রিকার দেশ ইথিওপিয়ার মতো অবস্থা হয়েছে ভারতের!

ক্ষুধা সূচকে ভারতের হাল বেহাল!

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা উঠে এসেছে। ওই রিপোর্ট বলছে, দেশের মোট জনসংখ্যার অন্তত 9.8 শতাংশ অপুষ্টিতে ভুগছে। এছাড়া পাঁচ বছরের কম বয়সী 29.3 শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রতি পাঁচ জনের মধ্যে একজনের ওজন উচ্চতার তুলনায় বেশ খানিকটা কম। এখানেই শেষ নয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যু হার 2.7 শতাংশ।

প্রকাশিত সূচকে না খেতে পাওয়া বা ক্ষুধার নিরিখে আফ্রিকার দেশ ইথিওপিয়ার সাথে একই অবস্থানে রয়েছে ভারত। দুজনই 24.1 নম্বর পেয়েছে। যদিও দীর্ঘমেয়াদী আগের কিছু সূচকের তুলনায় এই সূচক খানিকটা উন্নতি হয়েছে দেশের! সাধারণত স্কোর যত বেশি হয় ক্ষুধার পরিস্থিতি তত ভয়াবহ হয় বলেই বিবেচনা করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে 100 নম্বরে থাকা ভারতের স্কোর বৈশ্বিক গড় 18.1।

আরও পড়ুন: পাকিস্তান সেনার ক্যাম্প, পুলিশ স্টেশন দখল করল BLF, কনভয়ে হামলায় নিহত একাধিক জওয়ান

রিপোর্ট বলছে, পাশের দেশ বাংলাদেশ, নেপাল এমনকি শ্রীলঙ্কার থেকেও ভারতের স্কোর বেশি। তবে পাকিস্তানের সাথে তুলনা করলে সেই স্কোর অনেকটাই কম। আফগানিস্তানের থেকেও ভারতের স্কোর কম। বলে রাখি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের স্কোর 19.2। অন্যদিকে নেপাল এবং শ্রীলঙ্কার স্কোর যথাক্রমে 14.5 এবং 10.2। এই তিন দেশের অবস্থান যথাক্রমে 84, 72, 53। তবে ভুটান, মালদ্বীপের মতো মতো দেশগুলির সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাবের কারণে সেগুলির হিসেব প্রকাশ করা হয়নি।

Leave a Comment