=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ! চুঁচুড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

প্রীতি পোদ্দার, কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডার চুরি করার অভিযোগ তুললেন চুঁচুড়ার (Chinsurah) এক তৃণমূল কর্মী। শুধু তাই নয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে করলেন একাধিক কুমন্তব্য। এবার সেই কটূক্তির প্রতিবাদে বিজেপির দায়ের করা অভিযোগে গ্রেফতার হলেন কার্তিক বণিক (Kartik Banik Viral Video) নামের সেই তৃণমূল কর্মী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ

সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সূত্রে জানা গিয়েছে হুগলির চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনির বাসিন্দা কার্তিক বণিক রাজ্যের বিজেপির সরকার এবং মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীকে নিয়ে একাধিক কটুক্তি করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী নাকি লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ টাকা চুরি করে স্বাস্থ্যসাথী এবং স্কুলের ছেলেমেয়েদের সাইকেল দিচ্ছে। শুধু তাই নয়, তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সরকারি প্রকল্প চালু করেছিলেন সেই সবটাই নাকি শুভেন্দু অধিকারী চালাচ্ছেন নতুন করে কিছু করার কোন ক্ষমতাই নেই তাঁর। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

গ্রেফতার চুঁচুড়ার বাসিন্দা

অভিযুক্ত কার্তিক বণিক মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর জন্ম ও পরিবারকে নিয়েও নানা কটাক্ষ করেছেন। শুধু কটাক্ষই নয়, অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন কার্তিক বণিক নামের ওই তৃণমূল কর্মী। এমনকি মুখ্যমন্ত্রীর মাকেও ভয়ঙ্কর গালিগালাজ করেন ওই অভিযুক্ত। ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদ জানাতে বিজেপি কর্মীরা তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি, অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়। এরপরই চুঁচুড়া থানার পুলিশ গ্রেফতার করে ওই অভিযুক্তকে। মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে এই গ্রেফতারির ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, ওই ব্যক্তি আসলে তৃণমূলের কর্মী এবং সরকারের বিরুদ্ধে মিথ্যে প্রচার করে চলেছে। যদিও এই বিষয় নিয়ে এখনো মুখ খোলেনি তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলার জয়! প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেইন পদক পদার্থবিজ্ঞানী অশোক সেনের

প্রসঙ্গত, রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরোধী দল নানা মন্তব্য বা কটাক্ষ করে থাকে যা প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কিছুদিন আগেও দুর্গাপূজায় চোরবাগান কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনকে দায়ী করেছিল বিরোধী দল। কারণ দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে এমন মৃত্যুর ঘটনা আগে কখনও ঘটেনি। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment