=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জানেন কোন পরিবারে বাস করেন অলক্ষ্মী? পুরাণে মিলবে উত্তর

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়ি থেকে নেতিবাচক প্রভাব দূর করতে কালীপুজোর দিন বহু বাড়িতেই মা লক্ষ্মীর পুজো (Lakshmi Puja) করা হয়। কিন্তু এই পুজো হয় অলক্ষ্মী (Alakshmi Pujae) বিদায়ের মাধ্যমে। এই রীতি আসলে বাঙালির একটি প্রাচীন পৌরাণিক ও সামাজিক বিশ্বাস।কিন্তু এমন অনেক বিশেষ পরিবার আছে যেখানে অলক্ষ্মী বাস করে। কিন্তু কোন গৃহে অলক্ষ্মী বাসা বাঁধেন, তা অনেকেই জানেন না (Mythology), চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের মাধ্যমে

উদ্দালক মুনির সঙ্গে বিয়ে হয়েছিল অলক্ষ্মীর

পুরান মতে সমুদ্র মন্থনের সময় নাকি দেবী লক্ষ্মীর আগে অলক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। তাই অলক্ষ্মীকে বলা হয় লক্ষ্মীর বড় বোন। লক্ষ্মী ধন-ধান্যের দেবী, তাইতো তাঁর পূজার্চনা করলে সুখ, সমৃদ্ধি এবং অর্থ লাভ করা যায়। অন্যদিকে অলক্ষ্মী ঠিক লক্ষ্মীর বিপরীত, তিনি দুর্ভাগ্য, দারিদ্র্যের দেবী। সেই কারণে নাকি সমুদ্রমন্থন থেকে নির্গত রত্নের মধ্যে অলক্ষ্মীকে গণনা করা হয় না। পুরাণ মতে উদ্দালক মুনির সঙ্গে অলক্ষ্মীর বিবাহ হয়েছিল। কিন্তু অলক্ষ্মী আশ্রমে সংসার করতে চাননি। এর কারণ তিনি বিশেষ কয়েকটি গৃহে, বিশেষ পরিস্থিতিতে থাকতে ভালোবাসেন। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কোন গৃহে অলক্ষ্মীর বাস হয়?

কোন গৃহে অলক্ষ্মীর বাস?

  • যে পরিবারে প্রতিদিন ঝগড়া, বিবাদ, কলহ বেঁধে থাকে সেখানে অলক্ষ্মী থাকেন। কিন্তু যে পরিবারের সদস্যরা সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করে, স্নানের পর স্বচ্ছ পোশাক পরে পূজার্চনা করেন সেখানে অলক্ষ্মী প্রবেশ করতে পারেন না। উল্টে সেখানে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী।
  • বলা হয় টক ও ঝাল জাতীয় খাবার নাকি অলক্ষ্মীর প্রিয় খাদ্য। সেই কারণে অনেকেই বাড়ি ও দোকানের বাইরে লেবু-লঙ্কা টাঙিয়ে রাখে। যাতে বাইরে থেকে অলক্ষ্মীর আগমন ঘটলেও লেবু-লঙ্কা খেয়ে সেখান থেকে তিনি বিদায় নেন। অনেকে আবার লেবু লঙ্কা টাঙিয়ে রাখেন নজর কাটানোর জন্য।

আরও পড়ুন: শ্রী ও লক্ষ্মী কি একই দেবী? জানুন পুরাণের সেই অজানা কাহিনি

  • যে ব্যক্তিরা লক্ষ্মী পুজো করা সত্ত্বেও ব্যবসার কাজে লোকসানে ভুগতে থাকেন তাঁদের ওপর অলক্ষ্মীর প্রভাব থাকে। তাই নিয়ম মেনে সঠিক মন্ত্রপাঠের মাধ্যমে লক্ষ্মী পুজো করা উচিত। অলক্ষ্মী কলহপ্রিয়া। বলা হয়, যখন অলক্ষ্মী গৃহে প্রবেশ করেন, তখন তিনি সেই গৃহে ঈর্ষা ও অমঙ্গল নিয়ে আসেন। তিনি ভ্রাতৃদ্বন্দ্ব এনে কুলবিনাশ করেন। তাই যে সব পরিবারে কলহ লেগে থাকে সেখানে অলক্ষ্মীর আগমন ঘটে।

Leave a Comment