=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“যেখানে ইচ্ছা বসব” টিকিট না কেটেই এসি কোচে টিটিই-কে ধমক মহিলার, ভাইরাল ভিডিও

আনিষা চৌধুরী, কলকাতা: ট্রেনের (Train) সংরক্ষিত কামরায় যাত্রার জন্য নির্ধারিত টিকিট (Ticket) থাকা জরুরি। কিন্তু সেই টিকিট দেখাতে বলতেই টিকিট পরীক্ষকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক মহিলা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টিকিট ছাড়া AC কোচে ভ্রমণের অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে টিকিট পরীক্ষক এবং অন্য এক যাত্রীর কথাকাটাকাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ঠিক কী ঘটেছিল সেই কামরায়?

জানা যাচ্ছে, ওই মহিলাকে কানে ইয়ারফোন দিয়ে জানালার পাশে বসে থাকতে দেখা যায়। টিকিট পরীক্ষক তাঁর কাছে টিকিট চাইলে প্রথমে প্রায় ২৫ থেকে ৩০ সেকেন্ড কোনও উত্তর দেননি তিনি। পরে তাঁকে বিরক্ত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর হুমকিও দেন। বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে মহিলার একটি বক্তব্য। নিজের আসন এবং টিকিট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার যেখানে ইচ্ছা হবে, আমি সেখানেই বসব।” তাঁর এই অস্বাভাবিক আচরণ ঘিরেই ভিডিওটি নিয়ে নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

শুধু টিকিট দেখানোর বিষয়টিই নয়, ভিডিও করা নিয়েও আপত্তি জানান ওই মহিলা। তাঁর দাবি, তাঁর ভিডিও করার অধিকার অন্য যাত্রীর নেই। পাশাপাশি, ফোনের টর্চের আলো ফেলা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে ফোনটি তুলে ছুড়ে ফেলে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ উঠছে। ভিডিও করা যাত্রী পাল্টা জানান, তাঁর কাছে টিকিট রয়েছে।

ঘটনাটি সামনে আসার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রিজার্ভেশন ছাড়া এভাবে যে কেউ কি সংরক্ষিত কামরায় যাতায়াত করতে পারেন? যদি কোনও খারাপ উদ্দেশ্য থাকে? তার দায় কে নেবে? এই নিয়ে রেল কর্তৃপক্ষকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে বলেও দাবি জানাচ্ছেন অনেকে।

আরও পড়ুন: স্টারলিঙ্কের থেকেও বড় স্যাটেলাইট নেটওয়ার্ক বানাচ্ছে চিন, চাপে পড়বেন পাবেন মাস্ক!

ট্রেনের সংরক্ষিত কামরায় টিকিট না থাকা নিয়ে টিকিট পরীক্ষকের সঙ্গে যাত্রীদের বচসার ঘটনা আগেও বিভিন্ন সংবাদে উঠে এসেছে। ২০২৫ সালের অক্টোবরেও AC কোচে টিকিট ছাড়া ভ্রমণের অভিযোগে এক মহিলা এবং টিকিট পরীক্ষকের বিবাদের ভিডিও ভাইরাল হয়েছিল।

Leave a Comment