=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৮ আসনে জয় আরব দলের, জটিল পরিস্থিতি, ক্ষমতা ধরে রাখতে ভয়ঙ্কর প্ল্যান নেতানিয়াহুর!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইজরায়েলের (Israel) রাজনীতিতে বড় ঝড় আসন্ন! এর আগে অবশ্য তিন দশকেরও বেশি সময় ধরে নানান সংকটের মধ্যে পড়েও ক্ষমতায় টিকে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) । বারবার তাঁর রাজনৈতিক জীবন শেষ হওয়ার ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত ঠিক ঘুরে দাঁড়িয়েছেন ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী। তবে এবার এখনও পর্যন্ত যে নির্বাচনী ফলাফল বেরিয়েছে তাতে নেতানিয়াহুর বিদায়ের সম্ভাবনাই বেশি। কারণ, আরব দল রা’আম এখনও পর্যন্ত মোট আটটি আসন জিতে নিয়েছে। আর এটাই কি শেষ পর্যন্ত মাথাব্যথার কারণ হবে নেতানিয়াহুর?

এক নজরে এখনও পর্যন্ত ইজরায়েলের নির্বাচনী ফলাফল

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 90 শতাংশেরও বেশি ভোট গণনা শেষ হয়েছিল। তাতে ইজরায়েলের পার্লামেন্টের 120টি আসনের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেয়েছে 53টি আসন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর নিজের দল লিকুদ পার্টি অবশ্য একা পেয়েছে 26টি আসন। জোটের হিসেব ধরলেও সরকার গঠনের জন্য 61টি আসন প্রয়োজন। কাজেই এখনও 8টি আসন কম রয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের।

অন্যদিকে বিরোধী জোটের সামনে সরকার গঠনের সুযোগ থাকলেও রয়েছে কিছু বাধা। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের দল পেয়েছে 21টি আসন। যেখানে আরব দলগুলি পেয়েছে 8টি আসন। বিরোধী শিবিরের সম্ভাব্য আসন সংখ্যা 67টি। আরব দলগুলিকে বাদ দিলে বিরোধী শিবিরের মোট আসন সংখ্যা দাঁড়ায় 48টিতে। মনে করা হচ্ছে, রা’আম ও জয়েন্ট লিস্ট দল মিলে 19টি আসন পেতে পারে। কাজেই সরকার গঠনের ক্ষেত্রে বিরোধী জোটকে আরব দলগুলির সমর্থন নিতেই হবে। জয়েন্ট লিস্ট অবশ্য জানিয়ে দিয়েছে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে তারা বিরোধী জোটকে সমর্থন করতে তৈরি।

আরও পড়ুন: কিউবার উপর দাদাগিরি আমেরিকার, রাষ্ট্রসঙ্ঘে পাশে দাঁড়াল ভারত

বিরোধীদের আটকাতে বিশেষ কৌশল

নেতানিয়াহু অবশ্য ইজরায়েলের ক্ষমতা থেকে সরতে রাজি নন। তাই যেকরেই হোক বিরোধীদের আটকাতে পুরোপুরি প্রস্তুত তিনি। ইজরায়েলের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আরব ও ইহুদি দলগুলির সহযোগিতা নিয়ে বিরোধীদের সরকার গঠনের স্বপ্ন ভাঙাই নেতানিয়াহুর প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণের জন্য বিরোধী আইনপ্রণেতাদের উপর চাপ তৈরি করছে বর্তমান শাসক দল। ইজরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল 12 এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই লিকুদ পার্টি আরব দলগুলির ভোট চুরির অভিযোগ তুলে সে দেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। নির্বাচনী কর্তৃপক্ষের তরফে জানানো গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment