=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ধনতেরাসে এই চার ‘অশুভ’ জিনিস কখনো কিনবেন না, ডেকে আনতে পারে চরম দুর্ভাগ্য

অনন্যা সরকার, কলকাতা: আগামী শুক্রবার (৬ নভেম্বর,২০২৬) ধনতেরাস (Dhanteras)। এখানে, ‘ধন’ শব্দটির অর্থ হলো সম্পদ বা সম্পত্তি, আর ‘তেরাস’ কথাটি এসেছে ‘ত্রয়োদশী’ (চন্দ্রপাক্ষিক তিথির ১৩তম দিন) থেকে। এই দিনটি সুখ-সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী ও স্বাস্থ্য ও আরোগ্যের দেবতা ভগবান ধন্বন্তরীর আবির্ভাব তিথি হিসেবে চিহ্নিত। তাই এই শুভ তিথিতে অনেকেই মা লক্ষ্মীর পূজো করেন। 

তার সাথে, সমৃদ্ধি লাভ ও ধন-সম্পদ অক্ষুণ্ণ রাখার আশায় অনেকে এই দিন সোনার মতো মহার্ঘ ধাতু থেকে শুরু করে ঝাড়ু পর্যন্ত – বিভিন্ন জিনিসপত্র কিনে থাকেন। তবে ধনতেরাসের দিন কিছু নির্দিষ্ট জিনিস কেনা উচিত নয় বলে মনে করা হয়। এতে ভাগ্যহানি হয় বলে অনেকে বিশ্বাস করেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, ধনতেরাসে কেনাকাটার সময় কোন কোন জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে।

১. ধারালো বা সূচালো বস্তু – ধনতেরাসের সময় ধারালো বা সূচালো কোনো জিনিস কেনা উচিত নয়, কারণ এগুলি দুর্ভাগ্য ডেকে আনতে পারে।

আরও পড়ুন: রাস পূর্ণিমা ২০২৬ কত তারিখে? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও মাহাত্ম্য

২. লোহার তৈরি বস্তু – শাস্ত্র মতে, লোহা শনি দেবের সঙ্গে সম্পর্কিত। সেই কারণে, ধনতেরাসের দিন লোহার তৈরি কোনো সামগ্রী কেনা উচিত নয়।

৩. কাঁচের তৈরি বস্তু – ধনতেরাসের দিন কাঁচের জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত, কারণ এগুলো ভাগ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৪. কালো রঙের বস্তু – ধনতেরাস একটি শুভ তিথি। কিন্তু কালো রঙ অশুভের সাথে জড়িত বলে মনে করা হয়। তাই এই বিশেষ দিনে কালো রঙের কোনো বস্তু এড়িয়ে চলা উচিত।

Leave a Comment