=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ভ্যানিশ ভ্যানিশ ইয়েস পাপা…” রামলীলা ময়দানে ফের ছড়া বললেন মমতা

আনিষা চৌধুরী, কলকাতা: দীর্ঘদিন ধরেই দিল্লিতে বিরোধী জোটের এই প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা চলছিল। অবশেষে ১ নভেম্বর, রবিবার রাজধানীর (Delhi) রামলীলা ময়দানে আয়োজিত হল INDIA জোটের “ভোট বাঁচাও, দেশ বাঁচাও” (Vote Bachao, Desh Bachao) কর্মসূচি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতেই এই জমায়েত। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক-সহ একাধিক বিরোধী দলের নেতা। বিভিন্ন রাজ্য থেকে দলের কর্মী-সমর্থক, ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের সদস্যরাও এই কর্মসূচিতে যোগ দেন। এই মঞ্চে দাঁড়িয়েই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হুংকার মমতার (Mamata Banerjee)।

বিরোধী মঞ্চে মমতার বক্তব্য

এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে উঠে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা। তাঁর বক্তব্যের কেন্দ্রে ছিল ভোটাধিকার, গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করা হচ্ছে। সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলেন মমতা।

‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ, ভোটাধিকার লুটের অভিযোগ

বক্তৃতার একপর্যায়ে জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করে মমতা বলেন, “ভ্যানিশ কুমার, আপনি ভোট ভ্যানিশ করে দিয়েছেন। মানুষের চাকরি, ভোটাধিকার, জীবন সব লুট করেছেন। আমাদের একটাই কথা, আগে ভ্যানিশ হটাও, তারপর অন্য কাজ।” এখানেই থেমে থাকেননি তিনি। পশ্চিমবঙ্গে ভোট লুটের অভিযোগ তুলে মমতার দাবি, নির্বাচনে তিনি পরাজিত হননি, বরং তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। এমনকী তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে ভোটের ফলাফল, নির্বাচন প্রক্রিয়া এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে একাধিক প্রশ্ন।

মমতা বলেন, “আমরা ছেড়ে দেবো না। আমরা জীবন দিয়ে দেবো, আমরা লড়বো। ওরা আমার বাংলাকে লুট করেছে। আমি দিল্লি লুট করবো না, কিন্তু লোকতন্ত্রকে বাঁচাবো। SIR মানে? SIR-এর নামে ওরা ইভিএম লুট করেছে, লোকতন্ত্র লুট করেছে, সংবিধানের অধিকার লুট করেছে। ভোট লুট করেছে। ভ্যানিশ কুমার, আপনি মা-বোনেদের সম্মান লুট করেছেন, মানুষের জীবন লুট করেছেন, ভোট হাইজ্যাক করেছেন।” ব্যঙ্গ করে মমতা বলেন, “ভ্যানিশ ভ্যানিশ ইয়েস পাপা, ভোট চুরি ইয়েস পাপা, লোকতন্ত্র চুরি ইয়েস পাপা, লুট কিয়া বিজেপি পাপা।”

এদিনের বক্তব্যে আরও একাধিক বিষয় তুলে ধরেন মমতা। তাঁর অভিযোগ, পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশ শাসক দলের সহযোগীর মতো কাজ করছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মন্দিরের টাকা, গুরুদ্বারের অর্থ, ওয়াকফ সম্পত্তি এবং সংবিধান লুটের মতো অভিযোগও তোলেন তিনি। নতুন প্রজন্মকে একজোট হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি। পড়ুয়া, মহিলা এবং জেন জি-র সদস্যদেরও এই লড়াইয়ে যোগ দিতে বলেন। যুব প্রজন্মকে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বার্তা দিয়ে জানান, তাঁরা পাশে থেকে পথ দেখাবেন। একইসঙ্গে বিচারব্যবস্থার আরও সক্রিয় ভূমিকার আবেদনও জানান মমতা।

আরও পড়ুন: ১৫ বছরের চুক্তিভিত্তিক নিয়োগে নজর নবান্নের, বড় পদক্ষেপ সরকারের

মমতা ব্যানার্জির এই প্রতিবাদ শুধুমাত্র এই এক দিনের রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে, না কি আগামী দিনে আরও বড় আন্দোলনের রূপ নেবে, তা সময়ই বলবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের ভূমিকা এবং SIR প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সেই অভিযোগকে সামনে রেখেই এবার দিল্লির বিরোধী মঞ্চ থেকে সরব হলেন তিনি। বিরোধী দলগুলির এই যৌথ কর্মসূচির পর নির্বাচন কমিশনের অবস্থানে কোনও পরিবর্তন আসে কি না, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি কতটা রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব পায়, শেষ পর্যন্ত এই প্রতিবাদ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment