=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চাকরি নিয়ে বাড়ছে উদ্বেগ, শিক্ষকদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য

প্রীতি পোদ্দার, কলকাতা: পালাবদল হতেই এবার রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা নিয়ে নড়ে চড়ে বসল প্রশাসন। প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশিক্ষকদের (Vocational Teachers) শিক্ষাগত যোগ্যতা, বয়সের শংসাপত্রসহ বিভিন্ন নথি যাচাই করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আসলে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন বৃত্তিমূলক কারিগরি শিক্ষা (WB Vocational Education) প্রতিষ্ঠানের শিক্ষক-প্রশিক্ষকরা। তাই প্রশাসনের লক্ষ্য এবার, বামফ্রন্ট সরকারের আমলে নিযুক্তদের শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক আছে কি না সেটা খতিয়ে দেখা। এদিকে এই খবর প্রকাশ্যে আসা মাত্রই মাথায় হাত পড়ল সকলের।

শিক্ষকের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত রাজ্যের

জানা গিয়েছে, বৃত্তিমূলক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রায় ১০ হাজার শিক্ষক-প্রশিক্ষকের শিক্ষাগত যোগ্যতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। কারণ বিগত বছরগুলিতে ক্ষমতার দম্ভ দেখিয়ে অনেক ক্ষেত্রেই দুর্নীতি চলেছিল দেদার। তাই সেই দুর্নীতি কলঙ্ক পুরোপুরি মুছে ফেলতে এই উদ্যোগ সরকারের। এর জন্য প্রথমে সকলের সার্টিফিকেট শিক্ষা প্রতিষ্ঠনের মাধ্যমে অনলাইনে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। তারপর অরিজিনাল সার্টিফিকেটের ফিজিকাল ভেরিফিকেশন করাতে হবে নির্দিষ্ট কেন্দ্রে হাজির হয়ে।

কতদিন চলবে এই প্রক্রিয়া?

ইতিমধ্যেই কারিগরি শিক্ষা দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কেন্দ্রে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যেতে হবে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। উল্লেখ্য, ২০০৪-০৫ সালে বাম সরকারের আমলে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক-প্রশিক্ষক নিয়োগ করা হয়েছিল। সেই সময় এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও নির্দিষ্ট করে দিয়েছিল সরকার। স্বল্প মেয়াদের বৃত্তিমূলক কোর্স করানোর জন্য প্রশিক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিক পাশ, সঙ্গে এনসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি শিক্ষার উপর কোর্স করা বাধ্যতামূলক ছিল।

আরও পড়ুন: নবান্নে প্রবাসী শিল্পপতি প্রসুন মুখোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর বৈঠক, বড় বিনিয়োগের আশা বাংলায়

উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর ক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতামান ছিল অনার্সসহ স্নাতক অথবা পিজি ডিগ্রি। কিন্তু অভিযোগ উঠেছিল সেই সময় প্রায় অসংখ্য শিক্ষকের নিয়োগ নিয়ে নানা দুর্নীতি হয়েছিল। এদিকে স্নাতক ও স্নাতকোত্তররাও বহুবছর ধরে মাসে মাত্র ৮-১০ হাজার টাকা বেতনে কাজ করছেন। এদিকে বিজেপি সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে, চুক্তিতে নিযুক্ত বিভিন্ন শ্রেণির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বেড়েছে। কিন্তু সেখানে বঞ্চিত বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাই এই নিয়ে প্রতিবাদ। কিন্তু এবার তাঁদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়ায় নামল প্রশাসন।

Leave a Comment