=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নাগেরবাজারে উদ্ধার NRS-র চিকিৎসকের ঝুলন্ত দেহ, মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য

প্রীতি পোদ্দার, কলকাতা: দীপাবলির (Diwali 2026) আনন্দে ঘটে গেল এক ভয়ঙ্কর বিপদ। নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ (NRS House Staff Death)। মৃতের নাম অভিজিৎ সরকার। জানা গিয়েছে, মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাই প্রাথমিক ভাবে ঘটনাটিকে (Nagerbazar Hostel Death) আত্মহত্যা বলে মনে করা হলেও, তা মানতে নারাজ মৃতের পরিবার। এদিকে ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা।

হোস্টেল থেকে উদ্ধার চিকিৎসকের দেহ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, রবিবার বিকেল ৪টে নাগাদ নাগেরবাজারের হস্টেল থেকে তরুন চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। এরপর তড়িঘড়ি তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হস্টেলের তরফে বাড়িতে ফোন করে জানানো হয়, অভিজিৎ আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, নদিয়ার মাঝেরগ্রামের ২৮ বছরের বাসিন্দা অভিজিৎ সরকার এনআরএস হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর বর্তমানে সেখানেই হাউসস্টাফ হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু আচমকাই ঘটে গেল বিপদ।

সন্দেহজনক পোস্ট চিকিৎসকের

অভিজিৎ সরকার মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “দয়া করে আমাকে এই কষ্টকর পরিস্থিতি থেকে নিরাপদে বের হতে সাহায্য করুন। আমি বর্তমানে হস্টেলে থাকছি। কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার জরুরিভাবে সুরক্ষা, সহায়তা এবং নিরাপদে বাড়ি ফেরার একটি উপায় প্রয়োজন।” এছাড়াও ওই তরুণ চিকিৎসক আরও একটি পোস্টে লিখেছিলেন যে, ‘আমি আর পেরে উঠছি না।’ মৃত্যুর আগে তাঁর এই পোস্ট ঘিরে তাই স্বাভাবিকভাবেই বাড়ছে রহস্য। তবে কি সত্যিই এই ঘটনা আত্মহত্যা নাকি খুন?

আরও পড়ুন: বাজির ফুলকি থেকে বিধ্বংসী আগুন, দুর্গাপুরে নিমেষে ভস্মীভূত গোটা গোডাউন

পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন অভিজিৎ। ওই সব পোস্ট দেখে পরিবারের সন্দেহ, কোনও কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই তরুণ চিকিৎসক। ছেলের এই আত্মহত্যার অভিযোগ মানতে নারাজ পরিবার। তাঁদের স্পষ্ট অভিযোগ, অভিজিৎকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক। ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Comment