=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইন্টারনেট ছাড়াই মিলবে আবহাওয়ার পূর্বাভাস, দ্বাদশ পড়ুয়া তৈরি করল বিশেষ স্যাটেলাইট রিসিভার

অনন্যা সরকার, হায়দ্রাবাদ: বর্ষাকালে পার্বত্য অঞ্চলে যখন প্রবল বৃষ্টিপাত হয়, তখন প্রায়শই মোবাইল নেটওয়ার্ক অকেজো হয়ে পড়ে। এর ফলে হিমালয়ের পাদদেশে দুর্গম গ্রামগুলো আবহাওয়া সংক্রান্ত সাধারণ তথ্য (Weather Updates) পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়। প্রবল দুর্যোগের কারণে কিছু অঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে হায়দ্রাবাদের দ্বাদশ শ্রেণির ছাত্র আগম জৈন অত্যন্ত কম খরচে ‘সামিটসাথি’ (SummitSathi) নামে একটি স্যাটেলাইট-ভিত্তিক ওয়েদার রিসিভার (Satellite Receiver) তৈরি করেছে। তাঁর এই উদ্ভাবন দুর্গম এলাকায় বসবাসকারী বহু মানুষের উপকারে লাগবে বলে আশা করা হচ্ছে। 

লাগবে না কোনো নেটওয়ার্ক সংযোগ

আগম জৈনের স্কুলের তরফে লিঙ্কডইন (LinkedIn)-এ একটি পোস্ট করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, ‘সামিটসাথি’ কোনো ইন্টারনেট কানেকশন বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সরাসরি ওয়েদার স্যাটালাইট (Meteorological Satellite) থেকে মেঘের ছবি ডাউনলোড করতে পারে। এটি আবহাওয়ার পূর্বাভাস দেওয়া প্রচলিত অ্যাপগুলোর মতো নয়। এই বিশেষ ওয়েদার রিসিভার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেলেও কাজ চালিয়ে যেতে সক্ষম। পার্বত্য অঞ্চলে, বিশেষত যেখানে ভারী বৃষ্টিপাতের কারণে ধস নামে, সেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া একটি সাধারণ সমস্যা, আর এমন পরিস্থিতিতে ‘সামিটসাথি’ অত্যন্ত কার্যকর হয়ে উঠতে পারে।

আগমের তৈরি এই যন্ত্রটি ব্যবহারিক প্রয়োগ খুব শীঘ্রই করা হবে। হিমাচল প্রদেশের সেরাজ উপত্যকার ১০টি গ্রামে তিনটি রিসিভার বসানোর পরিকল্পনা রয়েছে। এখানে কেবল প্রযুক্তির ওপরই জোর দেওয়া হয়নি, বরং সরঞ্জামগুলো পরিচালনার জন্য স্থানীয় তিনজন অপারেটরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটের খরচ প্রায় ৬৮,০০০ টাকা, যা এ ধরনের একটি সিস্টেমের জন্য তুলনামূলকভাবে বেশ কম।

আরও পড়ুন: বিশ্বের মঞ্চে গৌরব বাড়ল ভারতের! এশিয়ার সেরা সমুদ্র সৈকত নির্বাচিত গোয়ার পালোলেম

তবে এই সিস্টেমের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন – ‘সামিটসাথি’ কোনো আকস্মিক বৃষ্টিপাত বা ‘ক্লাউডবার্স্ট’ (cloudburst)-এর পূর্বাভাস দেয় না। এটি সরকারি আবহাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা বা জরুরি সতর্কবার্তা বিকল্পও নয়। এটি মূলত স্যাটেলাইট চিত্র ব্যবহারের মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্যের একটি অতিরিক্ত উৎস হিসেবে কাজ করে। জানিয়ে রাখি,  ‘সামিটসাথি’ই আগমের একমাত্র বৈজ্ঞানিক উদ্যোগ নয়। সে জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশবিদ্যার ক্ষেত্রেও স্বতন্ত্রভাবে গবেষণা করছে, যা একজন সম্ভাবনাময় তরুণ উদ্ভাবক হিসেবে তার ভবিষ্যতকে সুগম করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment