=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলা দিয়ে দারুণ ব্যবসা! বিস্কুট ও লাড্ডু বানিয়ে আয় ৫ গুণ বাড়ালেন কৃষক

অনন্যা সরকার, মহারাষ্ট্র: যেসমস্ত কৃষকরা মূলত ফল ও শাকসবজি চাষ করে থাকেন, তাঁদের অনেক সময়ই উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও লোকসানের মুখে পড়তে হয়। তার অন্যতম কারণ হল ফসলের ন্যায্য মূল্য না পাওয়া। তবে কৃষিকাজকে কেবল উৎপাদনের মাধ্যম হিসেবে না দেখে একটি ব্যবসা  হিসেবে দেখলে, এই লোকসানকে মুনাফায় রূপান্তর করা সম্ভব। মহারাষ্ট্রের জলগাঁওয়ের ৭৩ বছর বয়সী কৃষক অশোক প্রভাকর গাডে এরই উজ্জ্বল দৃষ্টান্ত (Success Story of Farmer Ashok Prabhakar Gade)। কলা থেকে তৈরি বিস্কুট, পাঁপড় ও লাড্ডুর মতো পণ্য উৎপাদন করে তিনি তাঁর আয় কীভাবে পাঁচ গুণ বাড়িয়েছেন, আসুন জেনে নেওয়া যাক।

বাড়তি ফসলকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন সফল ব্যবসা 

অশোক প্রভাকর গাডে জানান যে, তাঁর উৎপাদিত কলার প্রায় ৪০ শতাংশই আগে নষ্ট হয়ে যেত। কলা দ্রুত পচনশীল হওয়ায় ও সময়মতো বাজারে পৌঁছাতে না পারায়, তাঁকে প্রায়শই অত্যন্ত কম দামে তা বিক্রি করতে হতো। তাঁর কথায়, ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর কলা শেষ পর্যন্ত তার মূল্য হারিয়ে ফেলে। তিনি তাঁর দীর্ঘদিনের চাষের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে, কলা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এর স্থায়িত্বকাল খুবই কম। তখন উপায় খুঁজতে শুরু করেন যে, কীভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং কৃষকদের কষ্ট লাঘব করা যায়। 

২০১০ সালে তিনি কলা থেকে বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরির কাজ শুরু করেন। তাঁর লক্ষ্য ছিল কলার পুষ্টিগুণ যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায় ও একই সঙ্গে কলা চাষিদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হয়। পরবর্তীকালে তিনি ‘সংকল্প এন্টারপ্রাইজেস’ (Sankalp Enterprises) নামে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলেন। প্রথমদিকে এখানে চিঁড়ে, চিপস, পাঁপড়, লাড্ডু ও জ্যামের মতো পণ্য তৈরি করা হতো।

আরও পড়ুন: চার দশকের সংগ্রাম, দেশি মাছ চাষের মাধ্যমে নীল বিপ্লব জাতীয় পুরস্কারজয়ী কৃষকের

প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়লেও, প্রকৃত সাফল্য আসে উদ্ভাবনের হাত ধরে। তাঁর স্ত্রী কুসুমের পরামর্শে তিনি কলা দিয়ে বিস্কুট তৈরি করা শুরু করেন। বর্তমানে এই বিস্কুট মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা ছাড়াও বেঙ্গালুরু, ইন্দোর ও কলকাতার মতো ভারতের বিভিন্ন শহরে বিক্রি হচ্ছে এবং এর মাধ্যমে ভালো অর্থ লাভ করতে পারছেন অশোক প্রভাকর গাডে। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে যে, সঠিক প্রক্রিয়াজাতকরণ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে একজন কৃষকের লোকসানকে দীর্ঘস্থায়ী মুনাফায় রূপান্তর করা সম্ভব।

Leave a Comment