=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গ্রামের প্রথম হবু ডাক্তার! প্রতিকূলতা জয় করে NEET-এ সফল নদিয়ার অর্পিতা

অনন্যা সরকার, নদিয়া: মানসিক দৃঢ়তা ও কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকলে অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব, এটাই প্রমাণ করেছে দিয়েছেন নদিয়ার ব্রহ্মনগর গ্রামের দৃঢ়প্রতিজ্ঞ তরুণী অর্পিতা ঘোষ (NEET UG Success Story of Arpita Ghosh) । তিনি ২০২৫ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET UG 2025) ৮৯৮২ সর্বভারতীয় র‍্যাঙ্ক (AIR) অর্জন করেছেন। তিনি সমস্ত সামাজিক-অর্থনৈতিক প্রতিকূলতা জয় করে নিজের গ্রামের প্রথম ডাক্তার হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। এর স্বীকৃতিস্বরূপ ‘অ্যালেন ডিজিটাল অনলাইন’-এর টক সিরিজ ‘রাইজ টু দ্য টপ’-এ অর্পিতা ঘোষ ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়িয়ে তাঁর অনুপ্রেরণামূলক গল্পটি সকলকে জানানোর সুযোগ পান। 

প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে NEET-এ সফল অর্পিতা

নদিয়ার ব্রহ্মপুর গ্রামেই অর্পিতা বড় হয়েছেন, যেখানে সীমিত সুযোগ ও সামাজিক বাধার কারণে মেয়েরা প্রায়শই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না। তবুও, ছোটবেলা থেকেই তিনি তাঁর গ্রামে আধুনিক চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। তার বাবা, সুজয় ঘোষ এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সবসময়ই তাঁকে সমর্থন ও উৎসাহ দান করেছেন। শত অর্থকষ্টের মধ্যেও অর্পিতা যাতে মনোযোগের সাথে পড়াশোনা করতে পারেন, তার জন্য একটি শান্ত ও সহায়ক পরিবেশ তৈরি করে দিয়েছেন।

২০২৪-এ অর্পিতা প্রথম নিট পরীক্ষা দেন, কিন্তু সে বছর আশানুরূপ ফল করতে পারেননি। তবু হাল ছাড়েননি তিনি। গ্রামে উন্নত কোচিংয়ের সুবিধার অভাব থাকায়, অর্পিতা অনলাইনেই প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। অ্যালেন অনলাইনের ডিজিটাল ক্লাস, নিয়মিত অনুশীলন ও বিশেষ ডাউট-ক্লিয়ারিং সেশনের মাধ্যমে তিনি একটি সুসংগঠিত পদ্ধতিতে নিট প্রস্তুতি চালিয়ে যান। 

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই মিলবে আবহাওয়ার পূর্বাভাস, দ্বাদশ পড়ুয়া তৈরি করল বিশেষ স্যাটেলাইট রিসিভার

নিট ইউজি ২০২৫-এর ফলাফল ঘোষণার পর, অর্পিতা সর্বভারতীয় স্তরে ৮৯৮২ র‍্যাঙ্ক (AIR) অর্জন করে নজির গড়েছেন এবং তিনি তাঁর গ্রামের প্রথম ডাক্তারি ছাত্রী। অর্পিতা ঘোষের এই  সংগ্রাম তাঁকে অ্যালেন ডিজিটালের ‘রাইজ টু দ্য টপ’ সিরিজের উদ্বোধনী পর্বে তাঁকে বিশেষ জায়গা করে দেয়। তাঁর এই কৃতিত্ব এখন বহু ছাত্র-ছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। বর্তমানে তিনি নীলরতন সরকার মেডিক্যাল কলেজে (NRS) ডাক্তারি পড়েছেন। 

Leave a Comment