বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বুকে দুষ্কৃতীদের গুলিতে নিহত 2007 সালে CRPF ক্যাম্পে হামলার ঘটনার মূল চক্রী মহম্মদ শরীফ (Mohammad Sharif)। মঙ্গলবার, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুরের খাজুরিয়া থানা এলাকার পানওয়ারিয়া গ্রামে মোটর বাইকে করে যাওয়ার সময় শরীফকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মুখ বাধা দুজন দুষ্কৃতী। গুলির আঘাতে গুরুতর অবস্থায় জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই জঙ্গি। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
হামলাকারীদের খোঁজ চালাচ্ছে পুলিশ
পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, শরীফ তাঁর 21 বছর বয়সী ছেলে আবু ওয়াইস খানের মোটর বাইকে করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে মোটরবাইকে করে আসা দুজন দুষ্কৃতী পথ আটকে শরীফকে লক্ষ্য করে গুলি করে। যেই ঘটনায় ওই সন্ত্রাসীর ছেলে অক্ষত অবস্থায় থাকলেও গুরুতর অবস্থায় জখম হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় শরীফের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শরিফের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়ে।
2007 সালে রামপুরের CRPF ক্যাম্পে হামলার অন্যতম মাস্টারমাইন্ড শরীফকে ঠিক কে বা কারা হত্যা করল, এই ঘটনার পেছনে কোনও বিদেশি শক্তির হাত রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখছে উত্তর প্রদেশ পুলিশ। এদিকে দেশের বুকে এমন ভয়াবহ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। পাকিস্তানে প্রতিনিয়ত দিনে দুপুরে অজানা আততায়ীদের গুলিতে জঙ্গিদের মৃত্যুর ঘটনা ভারতের বুকে একেবারে নতুন, সে কথা বলাই যায়!
আরও পড়ুন: বাজি ফাটানো নিয়ে সংঘাত চরমে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিরাপত্তারক্ষীকে গুলি
উল্লেখ্য, 2007 সালের 31 ডিসেম্বর এবং 2008 এর পহেলা জানুয়ারি ভোরে উত্তরপ্রদেশের রামপুরের CRPF গ্রুপ সেন্টারে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিল শরীফ। ওই ঘটনায় 7 জন CRPF জওয়ান এবং রিক্সাচালক নিহত হয়েছিলেন। এছাড়াও আহত হন মোট পাঁচজন। হামলার দায় নিয়েছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। তাতে 2019 সালে রামপুর আদালত শরীফকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে অবশ্য তদন্তে একাধিক ত্রুটি রয়েছে বলে উল্লেখ করে সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দেয় এলাহাবাদ হাইকোর্ট।