=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুরুলিয়া থেকে মুর্শিদাবাদের লালগোলা যাওয়ার নাইট বাস, জানুন রুট ও সময়সূচি

অনন্যা সরকার, কলকাতা: পুরুলিয়াবাসীরা সহজেই সড়কপথে আরামদায়ক নাইট বাসে পৌঁছে যেতে পারবেন মুর্শিদাবাদের লালগোলায় (Purulia Lalgola Bus)। সাও ট্রাভেলসের (Sao Travel’s) পরি পল্লবী নামের বাসটি পুরুলিয়া থেকে লালগোলা পর্যন্ত নিয়মিত রাত্রিকালীন বাস পরিষেবা পরিচালনা করে। এই পরিষেবাটি পুরুলিয়া ও রঘুনাথপুরকে লালগোলার সাথে সংযুক্ত করে এবং আসানসোল, সিউড়ি, রামপুরহাট, ওমরপুর ও জঙ্গিপুরের ওপর দিয়ে যাতায়াত করে। আসুন এই বাসের রুট, সময়সূচি ও সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

পুরুলিয়া – লালগোলা বাসের রুট ও সময়সূচি

পুরুলিয়া থেকে যাত্রা শুরু করে সাও ট্রাভেলসের এই বাসটি গোলকুন্দা, আনারা, রঘুনাথপুর, সরবড়ি মোড়, পারবোলিয়া, ডিসেরগড় ঘাট, নিয়ামতপুর, আসানসোল, কালিপাহাড়ি মোড়, রানিগঞ্জ পাঞ্জাবি মোড়, পান্ডবেশ্বর, দুবরাজপুর, সিউড়ি, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, ওমরপুর এবং রঘুনাথগঞ্জ হয়ে লালগোলায় পৌঁছায়।

লালগোলা যাওয়ার সময় বাসটি – 

  • পুরুলিয়া থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:০০টায়।
  • রঘুনাথপুর থেকে ছাড়ে – রাত ৮:২০-তে।
  • আসানসোল থেকে ছাড়ে – রাত ৯:৫০-এ। 
  • দুবরাজপুর থেকে ছাড়ে – রাত ১১:২০-তে। 
  • সিউড়ি থেকে ছাড়ে – রাত ১২:০০-টা। 
  • রামপুরহাট থেকে ছাড়ে – রাত ১:৩০-টা। 
  • রঘুনাথগঞ্জ থেকে ছাড়ে – রাত ৩:০০টা।
  •  লালগোলায় পৌঁছায় – ভোর ৩:৪০-এ। 

আরও পড়ুন: রাজ্যে এল SBSTC-র বিলাসবহুল ভলভো ৯৬০০ স্লিপার বাস, চলবে পছন্দের দুই দূরপাল্লার রুটে

পুরুলিয়া ফেরার সময় বাসটি –

  • লালগোলা থেকে ছাড়ে – রাত ৮:০০টায়।
  • রঘুনাথগঞ্জ থেকে ছাড়ে – রাত ৮:৪০-এ। 
  • রামপুরহাট থেকে ছাড়ে – রাত ১০:১০-এ। 
  • সিউড়ি থেকে ছাড়ে – রাত ১১:৪০-এ। 
  • দুবরাজপুর থেকে ছাড়ে – রাত ১২:২০-এ। 
  • আসানসোল থেকে ছাড়ে – রাত ১:৫০-এ।
  • রঘুনাথপুর থেকে ছাড়ে – ভোর ৩:৩০-এ।
  • পুরুলিয়ায় পৌঁছায় ভোর ৪:৪০-এ।  

এই রুটে সাও ট্রাভেলস দুটি ‘অশোক লেল্যান্ড লিংক্স স্ট্রং বিএস-৬’ (Ashok Leyland Lynx Strong BS-VI) মডেলের বাস চালায়। রাতের দীর্ঘ যাত্রাকে আরামদায়ক করে তোলার জন্যে এই বাসগুলোতে ৩×২ বিন্যাসের পুশ-ব্যাক সিট, ফ্যান এবং মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে। পুরুলিয়া থেকে লালগোলাগামী এই বাস পরিষেবাটি প্রতিদিন চালু থাকে। টিকিট বুকিং বা ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য আগ্রহী যাত্রীরা ৯৯২৬৬৩০৫৭ অথবা ৯৩৮২৬৭৭০৭৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment