ভোটের আগে ব্রিগেডে আসছেন মোদী, হবে রথযাত্রাও! কবে প্রধানমন্ত্রীর সভা? 

Narendra Modi সৌভিক মুখার্জী, কলকাতা: এপ্রিলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগে অর্থাৎ মার্চেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা যাচ্ছে, এবার ব্রিগেডে হবে বঙ্গ বিজেপির সভা। আসন্ন নির্বাচনকে সামনে রেখেই হয়তো বক্তৃতা রাখবেন মোদী, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কিন্তু এখনও সভার দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে খবর। তবে জানা যাচ্ছে, ব্রিগেডের সভার আগে … Read more

দলের মহিলা প্রধানকে রুমে ডেকে জোর করে চুমু তৃণমূল নেতার! তারপর যা হল… তোলপাড় কাঁথি

Purba Medinipur প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে নারী সুরক্ষা নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়তে হয় প্রশাসনকে। সমাজে মেয়েরা ঠিক কতটা নিরাপদ তাই নিয়ে উত্তর দিতে গেলেই ঢোক গিলতে হয় নেতা মন্ত্রীদের। এমতাবস্থায় নারী সুরক্ষা নিয়ে বিড়ম্বনার মুখে পড়ল শাসকদল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে দলীয় মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত … Read more

তারেক রহমানের জয়ে শুভেচ্ছা বার্তা মমতার, পাঠানো হল ফুল ও মিষ্টি

Mamata Banerjee প্রীতি পোদ্দার, কলকাতা: বিপুল জনসমর্থন পেয়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি, প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছে খালেদা জিয়া পুত্র তারেক রহমান। এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন দেশ ও রাজ্যের প্রশাসনিক প্রধানরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যতিক্রম নন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানের উদ্দেশে পাঠালেন ফুল এবং মিষ্টি। তারেককে … Read more

জলপাইগুড়িতে ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু পুলিশকর্মীর ছেলের

Jalpaiguri প্রীতি পোদ্দার, কলকাতা: রবিবার ভোররাতে আরও এক ভয়ংকর দুর্ঘটনার খবর উঠে এল শিরোনামে। জানা গিয়েছে, জলপাইগুড়ির (Jalpaiguri) গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার পুলিশকর্মীর ছেলের রক্তাক্ত দেহ। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতের নাম রাজ থাপা। জানা গিয়েছে, মৃতের বাবা পেশায় পুলিশ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ওই দেহ। গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারে দুর্ঘটনা সূত্রের খবর, … Read more

শুরু হল যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া, লম্বা লাইন স্বনির্ভর বাংলা ক্যাম্পগুলিতে

Banglar Yuva Sathi Apply Process সহেলি মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল সেই দিন যেটার জন্য দীর্ঘ অপেক্ষা করছিল বাংলার যুব সমাজ। ২৬-এর বিধানসভা ভোটের আগে আজ রবিবার থেকে শুরু হল যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া (Banglar Yuva Sathi Apply Process)। আজ সকাল থেকেই বিভিন্ন স্বনির্ভর বাংলা ক্যাম্পে যুবক যুবতীর ভিড় চোখে পড়ার মতো। ছুটির দিন সকাল … Read more

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, হস্টেলের বাথরুম থেকে উদ্ধার দেহ

Medical Student Dead Body প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর কাণ্ড! দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে (Medical Student Dead Body) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে হস্টেলের বাথরুম থেকে উদ্ধার হয়েছে ওই ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ রাখা হয়েছে হাসপাতালেই। আত্মহত্যা, না এই ছাত্রের … Read more

কতদিন মিলবে যুবসাথী, বেকার ভাতা? বিজ্ঞপ্তি নবান্নর

Banglar Yuva Sathi সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে রাজ্যজুড়ে শুরু হল স্বনির্ভর বাংলা ক্যাম্প, যেখানে মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীরা খুব সহজেই যুবসাথী প্রকল্পের (Banglar Yuva Sathi) জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে, এই বেকার ভাতা কোনওভাবেই ২০ বছরের জন্য নয়, বরং ৫ বছরই পাওয়া যাবে। … Read more

SIR অনিয়মে রাজ্যের বিরুদ্ধে কড়া অবস্থান কমিশনের! চাওয়া হল অ্যাকশন টেকেন রিপোর্ট

Election Commission Of India প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন এগিয়ে এলেও এখনও পর্যন্ত SIR বিতর্কের জট যেন কিছুতেই কাটছে না। এবার নির্বাচন কমিশনের তরফে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের (Election Commission Of India) নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত, বারুইপুর ও ময়নার ৪ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি নবান্নের তরফে। তাই … Read more

ভোটের আগেই সাড়ে ১২ হাজার শিক্ষক নিয়োগ করছে এসএসসি

SSC Teacher Recruitment সৌভিক মুখার্জী, কলকাতা: দুয়ারে কাড়া নাড়ছে বাংলার বিধানসভা নির্বাচন। তবে তার আগেই অর্থাৎ মার্চের শুরুতেই একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে (SSC Teacher Recruitment)। আর এবার মোট ১২,৪৪৫ শূন্যপদে নিয়োগ করা হবে বলে শিক্ষা দফতর ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের কাছে হিসাব পাঠিয়েছে। এর মাধ্যমে চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট ৮,২৯৯ জন নিজেদের … Read more

উত্তরবঙ্গ, আসাম যাওয়া আরও সহজ, স্পেশাল ট্রেন ঘোষণা রেলের! জানুন রুট, সময়সূচি

Kolkata-Dibrugarh Holi Special Train (1) সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। সামনেই রয়েছে হোলি বা দোলযাত্রা। আর এই উৎসবের সময়ে অনেকেই আছেন হয় কেউ ঘুরতে যাবেন নয়তো বাড়ি যাবেন। এহেন পরিস্থিতিতে সকলের চাহিদার কথা মাথায় রেখে একগুচ্ছ ট্রেন উপহার দিয়েই চলেছে। তবে এবার রেল যে ঘোষণা করেছে তার জেরে লাভবান হবেন বাংলার মানুষও। আসলে … Read more