=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর আগেই এই মাসে DA-র টাকা দিতে পারে নতুন সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্বতন সরকারের আমলে বকেয়া DA (Dearness Allowance) নিয়ে সবচেয়ে বেশি অসন্তুষ্ট ছিলেন সরকারি কর্মীরা। রাজ্যে ক্ষমতায় আসতেই সেইসব কর্মীদের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন নতুন সরকার। বাজেটে 20 শতাংশ DA বৃদ্ধি ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারপর থেকেই প্রশ্ন উঠেছিল কবে মিলবে বর্ধিত DA? বুধবার, … Read more

চরম আর্থিক অনটনের মধ্যে NEET-এ অসামান্য ফল প্রিয়ব্রতর, নবান্ন দিল সংবর্ধনা

অনন্যা সরকার, দক্ষিণ দিনাজপুর: কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও পরিবারের সমর্থন থাকলে সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো যায়, তা আবারও প্রমাণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার মেধাবী ছাত্র প্রিয়ব্রত সরকার (NEET UG Success Story of Priyabrata Sarkar)। অভাব অনটনের মধ্যেও এবছর সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET UG 2026) অসাধারণ সাফল্য অর্জন করে … Read more

আয়ুষ্মান ভারত পাননি? মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, জানুন কীভাবে পাবেন

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার গঠন করেই অন্নপূর্ণা ভাণ্ডারের পর প্রতিশ্রুতি হিসেবে চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এমনকি খুব তাড়াতাড়ি কার্ড বিতরণ শুরু হবে। কিন্তু রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় সুবিধা সবাই পাবে না। কিন্তু সেক্ষেত্রে নিরাশ করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। … Read more

এক সপ্তাহের মধ্যেই বদল, সপ্তম পে কমিশন নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কবে কার্যকর হবে তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে সংশয় বহুদিনের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন করা হয়েছে। সেখানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল প্রাক্তন আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে। তবে এক সপ্তাহের মধ্যেই সেই চেয়ারম্যান পদে পরিবর্তন করা হল। নবান্নের তরফ … Read more

বিপদ বাড়ল অভিষেকের! আপ্ত সহায়ক সুমিতের বাড়িতে পুলিশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিপদ বেড়েই চলেছে কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে হানা দিল পুলিশ। সূত্রের খবর, দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে একযোগে বিষ্ণুপুর এবং বেহালা থানার পুলিশ হানা দিয়েছে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে। সেখানে পৌঁছে সুমিতের মায়ের হাতে নোটিস ধরিয়ে এসেছেন তাঁরা। তবে ছেলে … Read more

অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে, কোয়ার্টার থেকে উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

প্রীতি পোদ্দার, কলকাতা: খড়্গপুর IIT-র (IIT Kharagpur) ক্যাম্পাস থেকে উদ্ধার হল এক অধ্যাপকের ঝুলন্ত দেহ, আজ, বুধবার, দুপুরের দিকে তাঁর নিজস্ব কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়েছে অধ্যাপকের দেহ (Professor Dies At IIT Kharagpur)। জানা গিয়েছে, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন বছর ৩৬ এর দীপক রেড্ডি পুল্লাগুরম। ভয়ংকর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে … Read more

তারকেশ্বরের মতো তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ উদ্যোগ কমিটির

সৌভিক মুখার্জী, তারাপীঠ: রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। তারপর থেকেই তীর্থস্থানগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বিজেপি সরকারের তরফ থেকে। এবছর শ্রাবণী মেলায় একেবারে ঢেলে সাজানো হয়েছে তারকেশ্বরকে। নবনির্বাচিত বিধায়ক সন্ত পানের কথা মতো ভক্তদের উপর হেলিকপ্টারের মাধ্যমে করা হচ্ছে পুষ্পবৃষ্টি। এবার সেই একই ধারা অবলম্বন করা হবে বীরভূমের তারাপীঠ মন্দিরে (Tarapith)। জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যাকে আরও … Read more

‘আগামী সপ্তাহেই আসতেই চলেছে বড় চমক..’ ২০ বিদ্রোহী সাংসদকে নিয়ে বড় ইঙ্গিত কল্যাণের

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতাচ্যূত হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসে (All India Trinamool Congress) একের পর এক ভাঙনের খবর প্রকাশ্যে এসেই চলেছে। তবে এবার এই ভাঙনের প্রতিশোধ নিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) যেতে চলেছেন মমতা অভিষেক! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বিরোধী সাংসদদের উদ্দেশে তিনি জানান, ‘আগামী এক সপ্তাহের মধ্যে ঘটতে … Read more

অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা পুলিশের, উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের খবরের শিরোনামে বীরভূমের (Birbhum) পাথর ব্যবসায়ী অনুব্রত ঘনিষ্ঠ টুলু মন্ডল। গতকাল ব্যবসায়ীর এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে হানা দেয় পুলিশ। এমনকি রাতভর চলে অভিযান। আর অভিযান শেষে ওই বাড়ি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট, এমনকি সোনা গয়না। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি টাকা … Read more

মেলেনি হাইকোর্টের অনুমতি, এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ তৃণমূলের ‘যুবরাজ’

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশ যাত্রার জন্য অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। শেষমেষ দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিজে মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। যদিও সেই মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল, কিন্তু বিদেশ যাত্রার অনুমতি দেয়নি আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, একান্তই চোখের চিকিৎসার দরকার পড়লে এসএসকেএম থেকে … Read more