=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘আর থাকব না কংগ্রেসের সাথে’ জোট না করায় সিদ্ধান্ত কালীঘাট তৃণমূলের, জানালেন কল্যাণ

সৌভিক মুখার্জী, কলকাতা: জল্পনা ছড়িয়েছিল, সর্বস্ব হারানোর পর আবারও পুরনো দল অর্থাৎ কংগ্রেসে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দিল্লিতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকেও বসতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে। পাশাপাশি আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রাম এই দুই কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেসের হাত ধরতে চেয়েছিল তৃণমূল। যদিও সেই দাবি প্রত্যাখ্যান করে হাত শিবির। তার পরপরই … Read more

আবার চালু ডিজিটাল বার্থ সার্টিফিকেট দেওয়ার কাজ, উপচে পড়া ভিড় কৃষ্ণনগর পুরসভায়

অনন্যা সরকার, নদিয়া: দীর্ঘ কয়েক মাসের বিরতির পর অবশেষে কৃষ্ণনগর পৌরসভায় (আবার শুরু হল হাতে লেখা জন্মের শংসাপত্রকে (Birth Certificate) ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরের প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে কৃষ্ণনগর শহর ও তার আশেপাশের এলাকার বাসিন্দারা এই পরিষেবা গ্রহণের জন্য পুরসভায় ভিড় জমাতে শুরু করেন। এতদিন বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছিল ওই এলাকার মানুষজনদের। পুরসভা পুনরায় এই … Read more

প্রতীক না পেলে উপনির্বাচনের প্রচারে যাবেন না মমতা, জানিয়ে দিলেন নিজেই

সৌভিক মুখার্জী, কলকাতা: ঘাসফুল কার, মমতার নাকি ঋতব্রত শিবিরের তা এখনও পর্যন্ত স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। এদিকে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভায় উপনির্বাচন। দুই তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে প্রার্থী। নন্দীগ্রামে মমতার শিবিরের তরফ থেকে ভোটে লড়বেন সঞ্চিতা দে প্রধান এবং রেজিনগর থেকে লড়বেন রবিউল আলম চৌধুরী। তবে এরই মধ্যে তৃণমূল সুপ্রিমোর … Read more

৪টি নতুন বিমানবন্দর পাচ্ছে বাংলা, কোথায় কোথায়? দেখুন তালিকা

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার খোলনলচে বদলে দিতে বদ্ধপরিকর বর্তমান বিজেপি সরকার। একের পর এক কাজ, প্রকল্পের ঘোষণা সহ নানা কাজ জোরকদমে করছে শুভেন্দু অধিকারীর সরকার। যদিও এবার সরকারের অন্যতম লক্ষ্য হয়েছে একের পর এক এয়ারপোর্ট বাংলায় নির্মাণ করে সাধারণ যাত্রীদের সুবিধা করা। আর সেই লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। একটা নয় বা দুটো … Read more

শাপলা পাতার উপর ভাসবেন মানুষ, হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে চালু ওয়াটার রাইড

প্রীতি পোদ্দার, কলকাতা: জলের উপর বিশালাকার পাতা, আর তার উপরেই বসে ভেসে চলেছেন পূর্ণবয়স্ক মানুষ.. এমনই আশ্চর্য চিত্র দেখা গেল হাওড়ার (Howrah) শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন)। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে উদ্যানের বিশেষজ্ঞ কর্মী থেকে শুরু করে দর্শনার্থীরাও বোটানিকাল গার্ডেনে এই পাতায় বসার অভিজ্ঞতা উপভোগ করে চলেছেন। সেই পরীক্ষায় … Read more

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার দাবি তুলে দমকলের তরফ থেকে ক্যামাক স্ট্রিটের (Camac Street) পার্টি অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি অভিষেককে এ বিষয়ে একটি নোটিশও দিয়েছিল দমকল। তবে সেই নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। সেখানেই মিলল … Read more

মোদীকে দেওয়া হবে ভারতরত্ন সম্মান? জল্পনার মাঝেই মুখ খুললেন জেপি নাড্ডা

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) ৭৬তম জন্মদিন। তাঁর এই জন্মদিনকে ঘিরে বিজেপির তরফে সেবা সংকল্প অভিযান কর্মসূচির ঘোষণা করেছে। ইতিমধ্যেই জনসচেতনতা বৃদ্ধি থেকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া একাধিক কর্মসূচিকে এক ছাতার তলায় এনে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ পালনের নির্দেশ দিয়েছে নবান্ন। আর এসবের মাঝেই জল্পনা উঠছে এবার বিজেপির তরফে ভারতরত্ন … Read more

“আমি এখনও শেষ হয়ে যাইনি..” ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে বিশেষ বার্তা অভিষেকের

প্রীতি পোদ্দার, কলকাতা: উপনির্বাচনের (West Bengal Bypoll 2026) আবহে রীতিমত টানটান উত্তেজনা রাজ্য রাজনীতিতে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে। এদিকে কালীঘাট তৃণমূলের (All India Trinamool Congress) ভবিষ্যৎ-ও এখন প্রশ্নের মুখে। তার উপর শুভেন্দু অধিকারী দাবি করেছেন চন্দ্রনাথ রথ খুনের নেপথ্যে নাকি ভাইপো গ্যাং। আর এসবের মাঝেই ইনস্টাগ্রামে নিজের চোখের একটি ক্লোজ-আপ … Read more

ডুয়ার্স ভ্রমণে উঠল বাধা, মহাকালের পুজো দিয়ে খুলল চিলাপাতার জঙ্গল

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সুখবর। অবশেষে বর্ষার শেষে জঙ্গলপ্রেমীদের জন্য খুলে চিলাপাতার জঙ্গল (Chilapata Forests)। অর্থাৎ পুজোর আবহে ডুয়ার্স (Dooars) যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। এদিকে জঙ্গল খোলার আগে রীতি মেনে পুজো করা হল। দীর্ঘ তিন মাস ধরে বন্ধ থাকার পর বিখ্যাত চিলাপাতার জঙ্গল খুলে যাওয়ায় খুশির হাওয়া বইছে পর্যটকদের মধ্যে। আজ থেকে … Read more

পুজোর মুখে ফের ED অভিযান কলকাতায়, চিটফান্ড কাণ্ডে সাতসকালে ১৭টি জায়গায় তল্লাশি

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগ ব্রেকিং..পুজোর আগেই ফের শহরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র অভিযান (ED Raids)। বুধবার সাতসকাল থেকেই শহরের একাধিক জায়গায় চলছে ইডি তল্লাশি। জানা গিয়েছে কলকাতা (Kolkata) এবং ইন্দোরের অন্তত ১৭টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলছে। মূলত চিটফান্ড প্রতারণা সংক্রান্ত মামলার (Chit Fund Case) তদন্তেই এই তল্লাশি চলছে বলে খবর। এলাকায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি … Read more