বেকাররা প্রতি মাসে পাবে ৩০০০ টাকা, যুবশক্তি ভরসা কার্ডে কীভাবে আবেদন? জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটে জেতার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সরকার গঠন করলে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ ৩০০০ টাকা এবং বেকার যুবক-যুবতীদের যুবশক্তি প্রকল্প (Yuva Shakti Varosa Card) বাবদ ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে সরকার গঠনের পর অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি পালন করেছে তারা। আগামী ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। এখন … Read more

শুরু হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ, এ বছরই নতুন স্টেশন উদ্বোধন!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই মাসের পর মাস আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু হয়েছে। নিয়ম মেনে প্রশাসনিক নির্দেশের পর ট্রাফিক ব্লক করে চলছে কাজ। চিংড়িঘাটা অংশের কাজে হাত লাগানোর পাশাপাশি বঙ্গে নতুন সরকারের আমলে এবার কলকাতা মেট্রোর আরও এক স্টেশনের কাজ শুরু হচ্ছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা কবি … Read more

কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

সৌভিক মুখার্জী, কলকাতা: এই নিয়ে দ্বিতীয় বার এফআইআর দায়ের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিরুদ্ধে। প্রথমবার অমিত শাহ তথা কেন্দ্রীয় মন্ত্রীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল। এবার তাঁরই দলের প্রাক্তন বিধায়ক তাঁর নামে এফআইআর লেখালেন। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা তৎকালীন … Read more

বাংলার সরকারি কর্মীরা কবে থেকে পাবেন ৪% DA? এল আপডেট

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে এবার কিছু ভালো হওয়ার বিষয়ে আশাবাদী সরকারি কর্মীরা। সকলের কি অবশেষে সুদিন ফিরবে? মিলবে দাবি মতো বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance)? এখন সেই প্রশ্নই তুলছেন সকলে। এখন সকলের নজর ১৮ মে-র বৈঠকের দিকে। এদিনের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী DA, সপ্তম বেতন পে কমিশন সহ … Read more

অভিষেকের পর এবার কল্যাণ, শোভনদেব, কুণালদের নিরাপত্তায় কাটছাঁট রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের তৃণমূলের নেতাদের নিরাপত্তায় কাটছাঁট করল রাজ্য সরকার (Government of West Bengal)। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করেছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দপ্তর। আর এবার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, এমনকি রাজীব কুমারদেরও নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। প্রাথমিকভাবে খবর, তৃণমূলের ১০ নেতা এবং প্রাক্তন মন্ত্রীদের … Read more

বাংলার অবৈধ মাদ্রাসায় চলবে বুলডোজার, জিরো টলারেন্স নীতির ঘোষণা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের বদল হয়েছে। নতুন সরকারের একের পর এক সিদ্ধান্তে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুধু শুরু হয়েছে আলোড়ন। তবে এবার রাজ্যের বেআইনি মাদ্রাসার (Illegal Madrasa) বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করে দিল বিজেপি সরকার। একেবারে যোগী মডেল বাংলায়। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu) স্পষ্ট জানিয়েছেন, সমস্ত বেআইনি মাদ্রাসা … Read more

আয়ুষ্মান ভারত কার্ডে কোন কোন চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে? দেখে রাখুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রে ক্ষমতায় আসার পর 2018 তে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আওতায় একজন দরিদ্র বা নিম্নবিত্ত ব্যক্তি বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি হওয়ার তৃতীয় দিন থেকে পরবর্তী 15 দিন প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে … Read more

সপ্তম পে কমিশনে বেতন বাড়তে পারে ৫২,০০০ টাকা! পোয়াবারো বাংলার সরকারি কর্মীদের

সহেলি মিত্র, কলকাতাঃ ক্ষমতায় এলেই ৪৫ দিনের মাথায় সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) চালু করা হবে। বাংলায় বিধানসভা ভোটের প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখন সেই প্রতিশ্রুতি পূরণের পালা। সত্যিই কি কয়েকদিনের মধ্যে সপ্তম বেতন পে কমিশন লাগু হবে? কতটাই বাড়বে বেতন? এখন সেই প্রশ্নই তুলছেন রাজ্যের সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু … Read more

কলকাতা পুরসভার নজরে ৩০০০ বেআইনি নির্মাণ! ‘রেড জোন’ তিলজলা-তপসিয়া

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ক্ষত এখনও পর্যন্ত টাটকা। তার মধ্যে আবার বেআইনি নির্মাণের এক ভয়ঙ্কর খতিয়ান সামনে এনেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বিল্ডিং বিভাগের রিপোর্ট অনুযায়ী, শহরের বুকে প্রায় ৩০০০ বেআইনি বহুতল (Illegal Construction) মাথা তুলে দাঁড়িয়েছে। যার মধ্যে সবথেকে খারাপ অবস্থা তিলজলা এবং তপসিয়া এলাকায়। এমনকি সেখানে সম্প্রতি অগ্নিকাণ্ডও … Read more

৩ বছর পর বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা, হাওড়া জেলা পরিষদে উড়ল গেরুয়া আবির

প্রীতি পোদ্দার, কলকাতা: মুহূর্তে পাল্টে গেল ভোটের রেজাল্ট! তিন বছরের আইনি লড়াই শেষে হাওড়া (Howrah) জেলা পরিষদে অবশেষে একটি আসন পেল বিজেপি (BJP) । মামলার ভিত্তিতে আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, হাওড়া জেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থী হলেন বিজেপির ঝুমঝুম নস্কর। কিন্তু আদালত সেই নির্দেশ দিলেও তা এতদিন ফেলে রেখেছিল জেলা প্রশাসন। প্রায় পাঁচ … Read more