চিনের সঙ্গ ছাড়তেই ভারতের গুডবুকে মলদ্বীপ, ৪৮৫০ কোটির ঋণ সহ যা যা পাচ্ছে মইজ্জু

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত দুবছর ইন্ডিয়া আউট স্লোগান তোলা মালদ্বীপে সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়ল। দ্বীপরাষ্ট্রটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদধূলি পড়তেই একেবারে কপাল খুলে গেল এক সময়ে চিনের সাথে হাত মিলিয়ে ভারতের বিরোধিতা করা প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জুর। যে মালদ্বীপ এতদিন ভারতের বিরুদ্ধাচারণ করে এসেছে, এবার সেই দেশেই ভেসে উঠলো বন্দে মাতরম ধ্বনি। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত … Read more

পরীক্ষায় সফল ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোচ, আগস্টেই ছুটবে ট্র্যাকে, জানুন স্পিড ও রুট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাইড্রোজেন ট্রেন নিয়ে ভারতীয় রেলের বড় সাফল্য। হয়ে গেল হাইড্রোজেন চালিত ট্রেন কোচের সফল পরীক্ষা। রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে হাইড্রোজেন ট্রেন। আর সেখানেই পরীক্ষা করা হয় দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের কোচটি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের X হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন। কবে নাগাদ ভারতীয় রেলের ট্র্যাকে … Read more

হঠাৎ উধাও সব চাকর-বাকর! গুরগাঁওয়ে একসঙ্গে ‘লাপাতা’ শয়ে শয়ে কাজের লোক

সৌভিক মুখার্জী, কলকাতা: সকাল হতেই যেখানে রান্নাঘর থেকে রান্না করার শব্দ, ঘরের আনাচে-কানাচে ঠুকঠাক শব্দ, ঘর মোছার আওয়াজ ভেসে আসত, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। হ্যাঁ, গুরগাঁওয়ের (Gurgaon) অভিজাত আবাসন এলাকা আরডি সিটিতে হঠাৎ করেই যেন নীরবতা নেমে এসেছে। কারণ একটাই, সমস্ত গৃহকর্মী একসঙ্গে কোথাও উধাও হয়ে গিয়েছে। হঠাৎ উধাও সব কাজের লোক বর্তমানে গুরগাঁওয়ের এই … Read more

আজকের দিনেই পাকিস্তানের ভিত নাড়িয়ে কার্গিল যুদ্ধ জিতেছিল ভারত! রইল সেনাদের বীরত্বের সেই গল্প

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ, শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। আজকের দিনেই পাকিস্তানের দম্ভ ঘুঁচিয়ে নিজেদের বীরত্ব ও অদম্য সাহসের পরিচয় দিয়েছিলেন ভারতীয় সেনারা। 1999 সাল থেকে আজকের দিন অর্থাৎ টানা 26 বছর, ভারতীয় সেনা জাওয়ানদের গৌরবময় কাহিনী চর্চিত হয়ে আসছে দেশের অন্দরে। সেই মর্মে, ইতিমধ্যেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 26তম কার্গিল বিজয় দিবসের … Read more

এমার্জেন্সি কোটার টিকিট বুকিং-র নিয়মে বিরাট বদল আনল রেল! উপকৃত হবেন আপনিও

সৌভিক মুখার্জী, কলকাতা: রিজার্ভেশন টিকিট পাওয়া মানে এখন যুদ্ধের সমান! বিশেষ করে যখন সময় কম থাকে, আর হাতে টিকিট থাকে না। এমতাবস্থায় যাত্রীদের ভরসা হয়ে দাঁড়াল এমার্জেন্সি কোটা। এতদিন ধরে এই কোটার সুবিধা সীমিত কিছু মানুষ পেত। যেমন ভিআইপি যাত্রী, রেল কর্মী বা জরুরী চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন যাত্রীরা। তবে এবার সেই নিয়মে এল বিরাট … Read more

বিহারে চলতি অ্যাম্বুলেন্সে মহিলাকে গণধর্ষণ! গ্রেফতার চালক সহ এক

সহেলি মিত্র, গয়া: দেশে আবারও এক নক্ক্যারজনক ঘটনা ঘটে গেল। এবার চলতি অ্যাম্বুলেন্সে যে ঘটনা ঘটল তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। অ্যাম্বুলেন্সের ভেতরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিহারের গয়ার বোধগয়ায় অবস্থিত বিএমপি-৩-তে হোমগার্ড নিয়োগের জন্য আসা এক মেয়েকে অ্যাম্বুলেন্সে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে খবর। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির … Read more

বিহারের সাংবাদিকদের পেনশন ৬ হাজার থেকে বেড়ে ১৫ হাজার! ঘোষণা নীতিশ কুমারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন। আর তার ঠিক আগেই রাজ্যের আমজনতার প্রতি বিশেষ মনোযোগী হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার ঘুরে তাকালেন সাংবাদিকদের দিকেও। শনিবার নিজের X হ্যান্ডেলে রাজ্যের সাংবাদিকদের নিয়ে একটি পোস্ট করেন বিহারের মুখ্যমন্ত্রী। ওই X পোস্টে লেখা হয়, আগামী মাস থেকেই রাজ্যের সাংবাদিকরা মাসিক 15 হাজার টাকা পেনশন … Read more

বর্ষায় ঘুরে আসুন মেঘ-পিওনের দেশে, হতাশ করবে না কালিম্পংয়ের ছোট্ট এই জনপদ

প্রীতি পোদ্দার, কলকাতা: নিত্যদিন শত ব্যস্ততার মাঝে আটকে থাকলেও অনেকেরই মন পড়ে থাকে দূরে কোনো নিরিবিলি শান্ত স্নিগ্ধ জায়গায়। যেখানে থাকবে না কোনো তাড়াহুড়ো থাকবে না কোলাহল, শুধুই শান্তি আর শান্তি। সেই কারণে অনেকেই হাতে ২-৩ দিনের ছুটি পেলেই ব্যাগপত্র নিয়ে ঘুরে আসে কাছে দূরে বিশুদ্ধ অক্সিজেনের খোঁজে। আজ আমাদের প্রতিবেদন আপনাদের জন্য এমন এক … Read more

নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৩ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: দুর্যোগের কবলে বাংলা। এক নাগাড়ে ভারী বৃষ্টির জেরে রীতিমতো জলের তলায় চলে গিয়েছে কলকাতা শহর সহ সমগ্র দক্ষিণবঙ্গ। আপাতত বাংলায় ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএমডি থেকে শুরু করে আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবারও জেলায় জেলায় চলবে ভারী বৃষ্টি। এর কারণ একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে … Read more

লোহা খেয়ে সোনা বার করতে পারে এই ব্যাকটেরিয়া! বড় খোঁজ বিজ্ঞানীদের

সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কি কল্পনা করেছেন, ব্যাকটেরিয়া থেকেই সোনা বের হচ্ছে? হ্যাঁ মাটির ভিতরে ভারী ধাতু খেয়ে খেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সোনার টুকরো বানিয়ে ফেলছে এই ব্যাকটেরিয়া। এক কথায় সেই সোনার ডিম পাড়া রাজহাঁসের মতো গল্প! জানা গিয়েছে, এই ব্যাকটেরিয়ার নাম Cupriavidus Metallidurans, যা মূলত এমন জমিতে বসবাস করে, যেখানে প্রচুর পরিমাণে তীব্র বিষাক্ত ধাতু, যেমন … Read more