=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন’, জার্মানি থেকে দিল্লি পুলিশকে কাতর আর্জি ধ্রুব রাঠির স্ত্রীর

সহেলি মিত্র, কলকাতা: ‘আমার স্বামীকে ছেড়ে দাও,’ পুলিশের কাছে ঠিক এমনই কাতর আর্জি জানালেন ইউটিউনার ধ্রুব রাঠির স্ত্রী (Dhruv Rathee Wife)। ধ্রুব রাঠির আটক হওয়ার পর, জার্মানিতে বসবাসকারী তাঁর স্ত্রী জুলি, দিল্লি পুলিশের কাছে তাঁর স্বামীকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানিয়ে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন। পুলিশের কাছে কাতর আবেদন ধ্রুব রাঠির স্ত্রীর ধ্রুব রাঠির … Read more

এবার অভিজিৎ, সৌরভদের গ্রেফতার করে আদালতে তুলছে দিল্লি পুলিশ, কারণ জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ (CJP Protest) কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ককরোচ জনতা পার্টির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছিল দিল্লি পুলিশ (Delhi Protest)। এবার তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করার সিদ্ধান্ত নিল তারা। ভারতীয় ন্যায় সংহিতার প্রতিশোধমূলক ধারার এক বিধানে তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি … Read more

“অজানা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আমাদের” এবার দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দোপাধ্যায়েরা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, দিল্লির 181 সাউথ অ্যাভিনিউতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে বসে ছিলেন তিনি। মমতার সঙ্গী হয়েছিলেন প্রতিমা মন্ডল এবং দোলা সেন। আর সেই বিক্ষোভস্থল থেকেই তাঁদের আটক করে নিয়ে গেল পুলিশ। আটক করা হয়েছে সাংসদ ডেরেককেও। ইতিমধ্যেই সেই খবর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে … Read more

“বন্দিদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে…” ফের অনশনের ঘোষণা সোনম ওয়াংচুকের

সৌভিক মুখার্জী, কলকাতা: এর আগে দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ককরোচ জনতা পার্টিকে প্রথম থেকে সমর্থন করবেন বলে জানান তিনি। এদিকে আজ দিল্লিতে ধুন্ধুমার কাণ্ডের পর ফের অনশনের ঘোষণা করেছেন তিনি। সিজেপির বিক্ষোভ চলাকালীন একাধিক নেতাকে গ্রেফতারের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষাবিদ। এমনকি গ্রেফতার … Read more

গ্রেফতারির পর বড় দুঃসংবাদ পেলেন অভিজিৎ দীপকে, প্রয়াত কাছের মানুষ

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরুর আগেই ফ্লাইট থেকে গ্রেফতার হন অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। তবে এবার আরও বড় দুঃসংবাদ! দিল্লিতে সিজেপি প্রধান আটক হলেও হঠাৎ তাঁর বাড়ি থেকে এল শোকের খবর। অভিজিৎ তাঁর বাবা-মায়ের সঙ্গে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাড়িতে থাকলেও তাঁর ঠাকুমা থাকতেন হিঙ্গোলিতে। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ প্রয়াত হন তিনি। … Read more

‘এরা ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে না” ইলন মাস্ককে তুলোধোনা কামাল হাসানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ককে, সম্প্রতি এমন দাবিই করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। শুধু তাই নয়, ক্রমাগত নিজের এক্স হ্যান্ডেল থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন টেসলা কর্তা। সম্প্রতি মাস্ক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “আম্বানি কি ভারতের আসল মালিক?” শুধু তাই নয় … Read more

কেন দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরা?

আনিষা চৌধুরী, কলকাতা: দিল্লির (Delhi) সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন-সহ দলের অন্যান্য নেতারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলা রাজনৈতিক প্রতিবাদের আবহে মমতার এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কোন দাবিতে ধর্নায় বসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? মুখ্য নির্বাচন কমিশনার … Read more

দেশজুড়ে ক্রমাগত বিক্ষোভের মাঝেই বিরাট পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে দেশের নানা প্রান্তে চলছে বিক্ষোভ। শনিবার, 10 অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে সেই বিক্ষোভে অংশ নেওয়ার আগেই বিমানেই আটক করা হয়েছে অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের। এছাড়াও দিল্লির রাজপথ থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে … Read more

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই বিমান থেকে গ্রেফতার অভিজিৎ দীপকে, সৌরভ দাসরা

সৌভিক মুখার্জী, কলকাতা: শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের আগেই ফ্লাইট থেকে গ্রেফতার ককরোচ প্রধান অভিজিৎ দীপকে এবং সৌরভ দাসরা (Delhi Protest)। এদিন অভিজিৎরা যে ফ্লাইটে রাজধানীতে অবতরণ করেন, দিল্লি পুলিশের একটি দল সেই ফ্লাইটে ঢুকেই পরিকল্পিত প্রতিবাদ কর্মসূচির আগে তাঁকে আটক করে। এমনকি সেই সময় অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে একটি লাইভ ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে … Read more

বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

সহেলি মিত্র, কলকাতা: বড় খবর! জনপ্রিয় ইউটিউবা ধ্রুব রাঠি (Dhruv Rathee)-কে আটক করল পুলিশ। জানা গিয়েছে, ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠিকে তাঁর গুরুগ্রামের বাসভবন থেকে আটক করা হয়েছে। এর আগের দিন তিনি ইন্ডিয়া গেটেও গিয়েছিলেন। জানা গিয়েছে, ভোরবেলা দিল্লি পুলিশের একটি দল তাঁর সেক্টর ৫৬ কেন্দ্রীয় বিহারের বাসভবনে পৌঁছায়। পুলিশ জোর করে তাঁর বাড়িতে প্রবেশ … Read more