=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“বন্দিদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে…” ফের অনশনের ঘোষণা সোনম ওয়াংচুকের

সৌভিক মুখার্জী, কলকাতা: এর আগে দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ককরোচ জনতা পার্টিকে প্রথম থেকে সমর্থন করবেন বলে জানান তিনি। এদিকে আজ দিল্লিতে ধুন্ধুমার কাণ্ডের পর ফের অনশনের ঘোষণা করেছেন তিনি। সিজেপির বিক্ষোভ চলাকালীন একাধিক নেতাকে গ্রেফতারের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষাবিদ। এমনকি গ্রেফতার হওয়া নেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে ফের অনশনের ঘোষণা করেছেন তিনি।

অনশনে বসছেন সোনম ওয়াংচুক

আজ দিল্লিতে বিক্ষোভ শুরু হওয়ার আগেই গ্রেফতার হন ইউটিউবার ধ্রুব রাঠী থেকে শুরু করে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে, আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস। বিক্ষোভ চলাকালীন বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীদের আটক করা হয়। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করে দিল্লি পুলিশ। তাছাড়া নেহা বোরা, মীনাক্ষী মুখোপাধ্যায়দেরও প্রিজন ভ্যানে তোলা হয়েছে আজ।

এই গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ সোনম ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন, আগামীকালের মধ্যেই এই নেতাদের মুক্তি না দেওয়া হলে তিনি অনশন ধর্মঘট বা পদযাত্রার কথা বিবেচনা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়ে ওয়াংচুক মতামত প্রকাশ করেছেন। সেখানে তিনি ব্যাখ্যা করেন যে, একদিন আগে তিনি আজকের বিক্ষোভের বিষয়ে ঐক্য আর শান্তির আহ্বান জানিয়েছিলেন। তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাঁর মতে, আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতা এগিয়ে আসায় তিনি আনন্দিত হয়েছিলেন। তবে যখন তিনি জানতে পারেন যে সেই সব নেতাদের গ্রেফতার করা হয়েছে, তখনই ক্ষোভ উগড়ে দেন পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন: নতুন প্রজন্মের জন্য আধুনিক ডাকঘর, বাংলায় চালু হল ‘Next Gen’ পোস্ট অফিস

ওয়াংচুক জানিয়েছেন, আগামীকালের মধ্যেই নেতাদের মুক্তি না দেওয়া হলে তাঁকে অনশন ধর্মঘট বা পদযাত্রার কথা ভাবতে হবে। অর্থাৎ যন্তরমন্তরের সেই স্মৃতি আবারও ফিরতে চলেছে। ১০ অক্টোবর সিজেপির নির্ধারিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। বিক্ষোভ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ড চলাকালীন নেতাদের আটক করার বিষয়টি এখন আলোচনার শিরোনামে।

Leave a Comment