=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি’ প্রধানমন্ত্রীকে আক্রমণ বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশের রাজপথে প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ। এরই মাঝে বাংলাদেশ (Bangladesh) থেকে বড় মন্তব্য করলেন ওপারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন আইন উপদেষ্টা তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার, নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পতন দেখার অপেক্ষায় আছি।” বাংলাদেশের প্রাক্তন আইন উপদেষ্টার এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক।

প্রধানমন্ত্রী মোদির পতন দেখতে মরিয়া বাংলাদেশ?

একদিকে গোটা দেশজুড়ে চলছে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি। ঠিক সেই আবহে আজ অর্থাৎ শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা লিখলেন, “আরশোলাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।” এদিন নিজের ওই পোস্টে আসিফ আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন হলে ভারতে কিছুটা হলেও বদল আসবে।

বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টার বক্তব্য, “ভারতের প্রধানমন্ত্রী মোদির পতন হলে কিছুটা হলেও সে দেশে বদল আসবে। অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও কমবে।” এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনেও আক্রমণ করেন ওপার বাংলার আসিফ। বলেন, মোদির পতন হলে আন্তর্জাতিক ক্ষেত্রে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ কমবে। এক কথায়, বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাকচ্যুত হতে দেখতে মরিয়া!

আরও পড়ুন: ভারত থেকে টুর্নামেন্ট সরাতে গিয়ে নিজেরাই সরে গেল পাকিস্তান, লাভের গুড় খেল বাংলাদেশ

নিজের পোস্টের একেবারে শেষের দিকে সরাসরি তিনি লিখেই ফেলেছেন, “মোদি এবং তাঁর রাজনীতির বলি হয়ে এদেশের মানুষ বারবার ভুক্তভোগী হয়েছে। এবার তাঁরা এবং তাঁদের পরিবারও কিছুটা সান্তনা। অন্যান্যদের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় রয়েছি।” বাংলাদেশের আসিফের এমন পোস্টে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি নয়া দিল্লি।

Leave a Comment