=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের পর এবার কল্যাণ, শোভনদেব, কুণালদের নিরাপত্তায় কাটছাঁট রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের তৃণমূলের নেতাদের নিরাপত্তায় কাটছাঁট করল রাজ্য সরকার (Government of West Bengal)। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করেছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দপ্তর। আর এবার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, এমনকি রাজীব কুমারদেরও নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। প্রাথমিকভাবে খবর, তৃণমূলের ১০ নেতা এবং প্রাক্তন মন্ত্রীদের … Read more

৩ বছর পর বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা, হাওড়া জেলা পরিষদে উড়ল গেরুয়া আবির

প্রীতি পোদ্দার, কলকাতা: মুহূর্তে পাল্টে গেল ভোটের রেজাল্ট! তিন বছরের আইনি লড়াই শেষে হাওড়া (Howrah) জেলা পরিষদে অবশেষে একটি আসন পেল বিজেপি (BJP) । মামলার ভিত্তিতে আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, হাওড়া জেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থী হলেন বিজেপির ঝুমঝুম নস্কর। কিন্তু আদালত সেই নির্দেশ দিলেও তা এতদিন ফেলে রেখেছিল জেলা প্রশাসন। প্রায় পাঁচ … Read more

অভিষেকের গড়ে শুভেন্দু! পুলিশ-বিধায়কদের সঙ্গে করবেন বড় বৈঠক

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথমবার প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই এদিন কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছে বলে খবর। আশা করা যাচ্ছে, এদিনই ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। … Read more

মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর আত্মঘাতী হামলার ছক! গার্ডেনরিচ থেকে গ্রেফতার হাসনেন আলি

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলার মসনদে বসতে না বসতেই ভয়ংকর হামলার ছক! জানা গিয়েছে নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আল-কায়দা জঙ্গি সংগঠনের নাম করে আত্মঘাতী বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল (Threating Mail) পাঠানো হয়েছিল ভবানীপুর থানায়। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। এদিকে গোটা ঘটনায় প্রশাসন হস্তক্ষেপ করতেই অবশেষে গতকাল কলকাতার গার্ডেনরিচ … Read more

বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ, গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের দাদা

সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে নেতা–মন্ত্রী সহ বড় বড় মাথাগুলি একের পর এক গ্রেফতার হচ্ছে। এবার ক্যানিং (Canning) পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের (Paresh Ram Das) দাদা উত্তম রায়কে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের দিন এক বিজেপি কর্মীকে গুলি করা হয়েছিল, এবং তাঁর সঙ্গে … Read more

নির্বাচনী প্রচারে অমিত শাহকে কটাক্ষ, চরম উস্কানি! অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে প্রশাসনিক পালাবদল হতেই এবার FIR দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (FIR Filed Against Abhishek) বিরুদ্ধে। জানা গিয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে FIR রুজু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Cyber Cell Of Bidhannagar Police)। আসলে ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচার চলাকালীন প্রায় প্রতি সভা থেকেই বিজেপির বিরুদ্ধে লাগাতার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন … Read more

মোদীর প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টাই হতে পারেন বাংলার অর্থমন্ত্রী, কে এই সঞ্জীব সান্যাল?

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৯ মে, ২৫ বৈশাখের দিন বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওইদিনই তাঁর সঙ্গে সঙ্গে শপথ নেন আরও পাঁচজন মন্ত্রী। কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, অর্থ দফতরের মতো দফতরের মন্ত্রীর নাম ঘোষণা হয়নি। ইতিমধ্যেই একাধিক বিধায়কের নাম উঠে আসছে বিভিন্ন দফতরের মন্ত্রী তালিকায়। কিন্তু এবার … Read more

“ভয়টা কে পেয়েছে আমি নাকি অজয় পাল শর্মা?” হুঙ্কার ফলতার জাহাঙ্গীর খানের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুষ্পা বনাম সিঙ্ঘম! বিধানসভা নির্বাচনের সময় ডায়মন্ড হারবারের ফলতায় ধরা পড়েছিল একেবারে ভিন্ন চিত্র। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান (Jahangir Khan) বনাম পুলিশ অবজারভার আইপিএস অজয় পাল শর্মার একে অপরের বিরুদ্ধে তোলা আওয়াজ শোরগোল ফেলেছিল নানা মহলে। যদিও বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। তবে ফলতায় আগামী 21 মে পুনর্নির্বাচন। আর তার ঠিক আগেই প্রকাশ্যে … Read more

ফাংশনের নামে কোটি টাকা আত্মসাৎ, সুরেন্দ্রনাথ কলেজের তোলাবাজি দেখালেন সজল ঘোষ

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্নীতি, তোলাবাজ, সিন্ডিকেট, মাফিয়া! যতই বলা হোক না কেন কম হবে। এবারের নির্বাচনে সেই সব কিছুর পতন হয়েছে। ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। আর তাতেই কাল হল তাদের। তৃণমূলের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করছে নতুন সরকার। কোথাও কোটি কোটি টাকা দুর্নীতি, কোথাও টাকা দিয়ে চাকরি, কোথাও বা … Read more

“অভিযোগ না থাকলে সসম্মানে বাড়ি, থাকলে জেল” ‘ঘরছাড়া’দের কড়া বার্তা শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে ভোট পরবর্তী হিংসা (West Bengal Post Poll Violence)। খবর খুললেই উঠে আসছে দলীয় কর্মীদের ওপর অত্যাচারের ঘটনা। সেই নিয়ে আজ শুক্রবার বিধানসভা অধিবেশনে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhya)। আর সেই  অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্যকর মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী … Read more