জলসা বিতর্কে আরও বিপাকে মিমি চক্রবর্তী, বনগাঁ থানায় অভিযোগ দায়ের তনয় শাস্ত্রীর

সহেলি মিত্র, কলকাতাঃ টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে নিয়ে জলঘোলা শেষই হচ্ছে না। জলসা করতে যাওয়াই যেন তাঁর জীবনের অন্যতম বড় ভুল হয়ে দাঁড়িয়েছে এখন বলে মনে করছেন অনেকে। নিশ্চয়ই ভাবছেন আবার কী হল? তাহলে জানিয়ে রাখি, জলসা বিতর্কে অভিনেত্রীর বিরুদ্ধে এখন বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই … Read more

ফের ১০% অতিরিক্ত শুল্ক আরোপ ট্রাম্পের, ভারতের উপর পড়বে প্রভাব?

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক নীতিতে এবার বিরাট আইনি ধাক্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে, প্রেসিডেন্ট একতরফা ভাবে যে হারে শুল্ক আরোপ করেছিল, তা আইনসম্মত নয়। আদালতের মতে, মার্কিন সংবিধান অনুযায়ী কর এবং শুল্ক নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের হাতেই, প্রেসিডেন্টের হাতে নয়। আর সেই আবহেই এবার অতিরিক্ত ১০% … Read more

নতুন স্টপেজ পেল এনজেপিগামী বন্দে ভারত, তালিকা প্রকাশ করল রেল

সহেলি মিত্র, কলকাতা: বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। মূলত রেল যাত্রীদের স্বস্তি দিতে স্টপেজ বাড়াল রেল। জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ে উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯ মে, ২০২৩ তারিখে এই সেমি-হাই-স্পিড ট্রেনটির যাত্রা শুরু করেন। ট্রেনটি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে … Read more

মহম্মদ ইউনূসের ১০০-র বেশি সিদ্ধান্ত বাতিল করবেন তারেক রহমান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জনতার রায়ে বাংলাদেশের সিংহাসনে বসেছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রধান তারেক রহমান। ওপার বাংলার প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন তিনি। এদিকে BNP ক্ষমতায় আসতেই একদিকে যেমন ভারতের সাথে বাংলাদেশের পুরনো ঐতিহাসিক সম্পর্ক ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছে, ঠিক অন্যদিকে তারেক জামানা শুরু হতেই মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেওয়া 132টি … Read more

DA বৃদ্ধি করল রাজ্য সরকার, কতটা বাড়ল? বড় ঘোষণা

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বিরাট স্বস্তি দিল রাজ্য সরকার। হ্যাঁ, এবার এক ধাক্কায় ১০ শতাংশ বাড়ানো হল মহার্ঘ ভাতা (DA Hike)। ফলে এবার ২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশ। সবথেকে বড় ব্যাপার, এই বর্ধিত ডিএ মার্চ মাসের বেতনের সঙ্গেই কার্যকর হবে বলে সূত্র মারফৎ খবর। কারা পাবে এই সুবিধা? জানিয়ে রাখি, … Read more

উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন, উত্তর না দিলে কী হবে? জানাল WBCHSE

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় (HS Exam 2026) সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে বলেই অভিযোগ তুললেন একাধিক পরীক্ষার্থী। তাঁদের বক্তব্য, অঙ্কের প্রশ্নপত্র খুলতেই এমন তিনটি প্রশ্ন চোখে পড়েছে যেগুলি সিলেবাসের বাইরে। এইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে। ফলে নষ্ট হয়েছে সময়। এমতাবস্থায়, পড়ুয়াদের অনেকেই ওই প্রশ্নগুলির জন্য সময় নষ্ট হওয়ার … Read more

“মুসলিমরা রাজত্ব করতে এসেছে, কারও দাস হতে নয়!” বিরাট মন্তব্য মহম্মদ রিজওয়ানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রায়শই বিতর্কিত মন্তব্য করে আলোচনার রেশ নিজের দিকে ঘুরিয়ে নেন পাকিস্তানের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। এই পাক ক্রিকেটার যে নিজের ধর্মের প্রতি কতটা শ্রদ্ধাশীল তা বোঝা যায় তাঁর বক্তব্য থেকেই। তবে নিজের ধর্মকে এগিয়ে রাখতে গিয়ে বিভিন্ন সময় বিতর্কে গা ভাসান এই পাক তারকা। এবারেও সেই নিয়মের অন্যথা … Read more

খোলনলচে বদলে গেল চন্দননগর স্টেশন, ছবি দেখলে চোখ কপালে উঠবে

সহেলি মিত্র, কলকাতাঃ এ কোন চন্দননগর স্টেশন (Chandannagar Railway Station)! চন্দননগর রেলওয়ে স্টেশন হল হাওড়া-বর্ধমান মেইন লাইনের একটি গুরুত্বপূর্ণ কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন, যা হুগলি জেলায় অবস্থিত এবং পূর্ব রেল (ER) জোনের অধীনে পড়ে। তবে এবার আমূল বদলে যেতে চলেছে সকলের প্রিয় চন্দননগর স্টেশন। এমন ভোলবদল হবে যে দেখলে মানুষ রীতিমতো হকচকিয়ে যাবেন। ইতিমধ্যে স্টেশনের … Read more

ট্রেনের টয়লেটে বিপ্লব! সরছে চেনে বাঁধা মগ, আসছে আধুনিক পদ্ধতি

সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রেনের শৌচাগারের পরিষেবা আরও স্বাস্থ্যসম্মত করার জন্য বিরাট পরিবর্তনের পথে হাঁটল ভারতীয় রেল (Indian Railways)। রেল মন্ত্রক সমস্ত জোনালকে এবার নির্দেশ দিয়েছে, ট্রেনের টয়লেটে ব্যবহার করা নিম্নমানের জলের ট্যাপ এবং স্টেইনলেস স্টিলের মগ সরিয়ে ফেলা হবে। আর তার বদলে আধুনিক জেট স্প্রে ব্যবস্থা বসানো হবে। রেলের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য টয়লেটের … Read more

বাংলা সহ ১০ রাজ্যে ৩৭ আসনে রাজ্যসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

প্রীতি পোদ্দার, কলকাতা: ছাব্বিশের মহারণের আগে পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট (Rajya Sabha Election) নিয়ে মহা বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। আসলে পশ্চিমবঙ্গের রাজ্যসভার পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। এবং সামনেই ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনও খালি হতে চলেছে। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল … Read more