অতিরিক্ত কাজের চাপ, অন্নপূর্ণা থেকেও বাদ! বড় পদক্ষেপ অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদের

সৌভিক মুখার্জী, কলকাতা: বেতন বাড়লেও খুশি নন আশাকর্মীরা (Asha Workers)। অতিরিক্ত কাজের চাপে নাজেহাল অবস্থা তাদের। সেই কারণেই এবার বিক্ষোভে নামল আরামবাগের (Arambagh) আশাকর্মী সংগঠন। এমনকি বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন জমা দিয়ে এসেছেন তারা। তাদের একটাই দাবি, বেতন শুধুমাত্র তাদের বাড়েনি, অন্যান্য কর্মচারীদেরও বাড়ানো হয়েছে। তবে শুধুমাত্র তাদের দিয়ে কেন অতিরিক্ত কাজ করানো হচ্ছে? অন্নপূর্ণা … Read more

শ্মশানের অস্থি নিয়ে ‘পৈশাচিক ব্যবসা!’ ভয়ংকর অভিযোগ ক্যানিংয়ে, গ্রেফতার ডোম

প্রীতি পোদ্দার, কলকাতা: মৃতদেহের অস্থি নিয়েও চরম জালিয়াতি! হাড়হিম করা ভয়ংকর ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning)! অভিযোগ উঠছে মোটা টাকার বিনিময়ে ক্যানিংয়ের ‘বৈতরণী শ্মশান’ (Baitarani Cremation Ground) —এ মৃতদেহ সৎকারের পর পরিবারের হাতে আসল অস্থির বদলে নাকি তুলে দেওয়া হচ্ছিল পুড়িয়ে নেওয়া নকল মাংসপিণ্ডের টুকরো। আর এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শ্মশান … Read more

এরা পাবে না কৃষক বন্ধুর টাকা, যাচাই-বাছাই শুরু করল রাজ্য সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার প্রকৃত উপভোক্তা ছাড়া ভুয়ো একজনকেও সরকারি কোনও প্রকল্পের সুবিধা দেবে না। আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত কেচ্ছা। ১২ পাতার ফর্ম থেকে শুরু করে অনলাইন, অফলাইন সব ভাবেই চলছে ভেরিফিকেশন। তবে এবার কৃষক বন্ধু (Krishak Bandhu) নিয়ে চড়াও প্রশাসন। এই প্রকল্পেও যোগ্য কৃষকরা … Read more

বারুইপুরের স্মৃতি ফিরল বামনগাছিতে, খাল থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ

সৌভিক মুখার্জী, বামনগাছি: বারুইপুরের স্মৃতি ফিরলে বামনগাছিতে (Bamangachhi)। খাল থেকে উদ্ধার হল পচাগলা মৃতদেহ। প্রাথমিকভাবে অনুমান, প্রায় দু’মাস বা তার বেশি সময় ধরেই খালে পড়ে ছিল দেহটি। এমনকি তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলেই দাবি স্থানীয়দের। শনিবার সকালে বারাসাতের বামনগাছির নিত্যানন্দ সরণী এলাকায় খাল সংস্কারের সময় ওই দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরেই নোংরা এবং … Read more

ফের লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি! কাটোয়ায় গ্রামজুড়ে পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) কেলেঙ্কারি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না, ইতিমধ্যেই একাধিক পুরুষের বিরুদ্ধে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে এবার এই নিয়ে আরও বড় অভিযোগ উঠে এল। এক-দু’জন নয়, বছরের পর বছর ধরে প্রায় কাটোয়া এলাকার অন্তর্গত একটা গ্রামে অসংখ্য পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ঢুকেছে এই … Read more

বন্ধ হল নামাজ পড়া, এন্ট্রি পাস! কলকাতা বিমানবন্দর থেকে সরছে বাঁকড়া মসজিদ

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা এয়ারপোর্ট (Kolkata Airport) থেকে সরছে ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদ (Bankra Mosque)। রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একাধিক নজরকাড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। তারই মধ্যে অন্যতম হল এই মসজিদ সরানোর কাজ। জানা গিয়েছে, এই মসজিদ সরলে বিমানবন্দরের রানওয়ে আরও দীর্ঘ হবে, এবং বিমান পরিষেবা সুনিশ্চিত হবে। আজ এলাকার বিধায়ক সৌরভ শিকদার নিজেই … Read more

তথ্য না দিলেই শাস্তি, রাজ্যের বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে খড়গহস্ত সমগ্র শিক্ষা মিশন!

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের কিছু বেসরকারি স্কুলের (Private School) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। পড়ুয়াদের সঠিক পরিসংখ্যান ও শিক্ষার মান সর্ম্পকে সকল তথ্য ভারত সরকারের ‘ইউডাইস প্লাস’ (UDISE+) পোর্টালে আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি স্কুলকে। কিন্তু বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও অভিযোগ উঠেছে এরাজ্যের বেশ কয়েকটি প্রাইভেট স্কুল এই তথ্যগুলি … Read more

আগস্টেই পেশ হবে UCC বিল! ৯ সদস্যের কমিটি গঠন করল শুভেন্দুর সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম সিভিল কোডের খসড়া বিল (UCC Bill) পর্যালোচনার জন্য এবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি ৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল। সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসেই বিধানসভার অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে। কিন্তু প্রস্তাবিত আইনে আদিবাসী সম্প্রদায়কে ছাড় দেওয়ার বিষয়টিকে বিবেচনায় রাখা হচ্ছে … Read more

আলিপুরদুয়ারে অন্নপূর্ণার টাকা তুলতে যাওয়া মহিলার অ্যাকাউন্টে ৭৪০ কোটি! কোথা থেকে এল?

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ এক দিনমজুর পরিবারের গৃহবধূর! ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর রয়েছে নাকি ৭৪০ কোটি টাকা! ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে (Alipurduar)। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে মাথায় হাত পড়ে গ্রামবাসীর। কীভাবে এত টাকা অ্যাকাউন্টে ঢুকল তা নিতে আলোচনা করতেই তদন্তে নামে পুলিশ। আর তারপরেই বেরিয়ে আসে আসল সত্য। … Read more

শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া, শেওড়াফুলি ও ব্যান্ডেল রুটে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সহেলি মিত্র, কলকাতাঃ শ্রাবণ মাস পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। এদিকে বাবা তারকেশ্বর ধামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মহাদেবের ভক্তরা। কেউ যাবেন হেঁটে তো কেউ যাবেন ট্রেনে বাসে করে। আপনিও কি ট্রেনে করে তারকেশ্বরে এবং শ্রাবণী মেলা (Shravani Mela) যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল। সকলের ট্রেন যাত্রা সুরক্ষিত … Read more