‘সৌরভের বাড়িতে ED হানা!’ ফেসবুকের ভুয়ো পোস্টের বিরুদ্ধে থানায় মহারাজ

প্রীতি পোদ্দার, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় (Social Media) এবার অবমাননাকর এবং বিভ্রান্তিমূলক পোস্টের অভিযোগ তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)! অভিযোগের তীর ‘Sourav Ganguly Fans’ পেজের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি সৌরভের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানোয় মর্যাদাহানির চেষ্টা করা হয়েছে, তাই এবার পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক (Sourav Ganguly Files Police Complaint)। সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ … Read more

কৃষক বন্ধুতে ইতি টেনে রাজ্যে এবার পিএম কিষান, কী কী সুবিধা পাবেন?

অনন্যা সরকার, কলকাতা: গত সপ্তাহেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল ঘোষণা করছিলেন শীঘ্রই রাজ্যে বিগত সরকারের চালু করা ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্পটিকে বন্ধ করে, সেই জায়গায় চালু করা হবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি (PM Kisan) প্রকল্প। এছাড়াও কৃষিমন্ত্রী কৃষক বন্ধুর সুবিধাভোগীদের তালিকা ভালোভাবে যাচাই করে তারপরেই তাদের নতুন প্রকল্পে … Read more

মাসে ৪০০ ইউনিট বিদ্যুৎ পুড়লে কত কিলোওয়াটের সোলার লাগবে? জানুন হিসেব-নিকেশ

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে যেমন একদিকে পুরোনো বৈদ্যুতিক মিটার সরিয়ে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবার প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফ্ত বিজলি যোজনা (PM Surya Ghar: Muft Bijli Yojana)-এর অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর সুযোগ পাবেন পশ্চিমবঙ্গবাসী। এর পাশাপাশি সোলার প্যানেল কমায় পরিবেশ দূষণও। রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত … Read more

১৫ কোটি ছাড়া জয়েনিং আটকানো, গ্রেফতারের হুমকি! অভিষেকের বিরুদ্ধে চার্জশিট CBI-র

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সূত্রে আজ সিবিআই কমপ্লেক্সে তাঁকে তলব করেছিল ইডি (Enforcement Directorate)। সময় মতোই হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, সিবিআই-এর একটি চার্জশিটকে কেন্দ্র করেই তাঁকে তলব করা হয়। এমনকি সেখানে দাবী করা হয়, বেআইনি নিয়োগের জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ … Read more

এই কাজ করা বাধ্যতামূলক, সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 21 জুন, রাজ্যে ধুমধাম করে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga) । আর সেই দিনই যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন রাজ্য সরকার। সেই মর্মেই, জারি হয়ে বিশেষ নির্দেশিকা। সেখানে একেবারে পরিষ্কার করে জানানো হয়েছে, রাজ্য সরকারের প্রত্যেক কর্মচারীকে আগামী 21 … Read more

স্কুলে ঢুকতে দেরি, জাতীয় সংগীত কানে আসতেই রাস্তায় হাতজোড় করে প্রার্থনা, ভাইরাল ভিডিও

অনন্যা সরকার, শান্তিপুর: দেশের জাতীয় সংগীতের (National Anthem) প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি ভারতীয়ের মৌলিক কর্তব্য। এই শিক্ষা শিশুকাল থেকেই মনে গেঁথে দেন গুরুজনেরা। জাতীয় সঙ্গীত শুরু হলে কথা এমনকি কাজ থামিয়েও উঠে দাঁড়ান দেশের নাগরিকরা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিনেমাহল – প্রতিটি জায়গায় এই দৃশ্য খুবই পরিচিত। শান্তিপুরের রবীন্দ্র বিদ্যাপীঠের এক ষষ্ঠ শ্রেণী ছাত্রীর জাতীয় … Read more

তৃণমূল ছাড়তেই এবার কেন্দ্রীয় মন্ত্রীত্ব পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অবস্থা এখন শোচনীয়। ছাব্বিশের নির্বাচনে পরাজয়ের পরই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন 20 জন বিদ্রোহী সাংসদ। সঙ্গ ছেড়েছেন 60 এর বেশি জয়ী বিধায়ক। জানা যায়, গতকাল অর্থাৎ রবিবারই কৌশল বদলে ভারতের রাজনীতিতে অস্তিত্বহীন দল NCPI-তে যোগ দেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। … Read more

এই রেশন কার্ড থাকলে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা, জেনে নিন এখনই

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠন করেই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের অনুমোদন দিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন শুরু হয়নি। কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারতের জন্য ৫৭০ কোটি টাকা বরাদ্দ করেছে। আনুমানিক রাজ্যের দেড় কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে একটাই। … Read more

বাংলার গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য ৮৫০৮ কোটি টাকার অনুমোদন কেন্দ্রের

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এবার বিরাট আর্থিক বরাদ্দ অনুমোদন করল কেন্দ্র সরকার (Government of India)। হ্যাঁ, নতুন বরাদ্দের ফলে রাজ্যের গ্রামীণ এলাকায় পরিকাঠামো উন্নয়ন যেমন একদিকে গতি পাবে, ঠিক তেমনই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ইতিমধ্যে এই সিদ্ধান্তকে নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেন্দ্রের … Read more

১০০০ কোটি ব্যয়ে জলপাইগুড়িতে নতুন ছয় লেনের ফ্লাইওভার, ভোল বদলে যাবে উত্তরবঙ্গের!

অনন্যা সরকার, জলপাইগুড়ি: এবার উত্তরবঙ্গে ছয়-লেনের ফ্লাইওভার (Six-Lane Flyover) তৈরির পরিকল্পনা করেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। এই ফ্লাইওভারটি নির্মাণ করা হবে জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে অবস্থিত পাহাড়পুরের কাছে আসাম মোড় থেকে বালাপাড়া পর্যন্ত এনএইচ-২৭ (NH27) ধরে। প্রকল্পটি তৈরি করতে প্রায় ১,০০০ কোটি টাকা খরচ হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফ্লাইওভারটি যানজট তো কমাবেই, তার … Read more