=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IPL-এ ফের বিপদে পড়তে পারে KKR, দেশে ফিরে যাবেন পাথিরানা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কার্যত শেষের দিকে এসে পৌঁছেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। প্লে অফের দৌড়ে এগিয়ে থাকার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে শাহরুখ খানের দল। সেই তালিকায় রয়েছে চেন্নাই, দিল্লির মতো দলও। এহেন আবহে মিলল বড় খবর। শোনা যাচ্ছে, আসন্ন জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে শ্রীলঙ্কা। সেখানে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে লঙ্কান বাহিনীর। এই সিরিজের জন্যই IPL ছাড়তে হতে পারে কয়েকজন প্লেয়ারকে। সেই তালিকায় রয়েছেন কলকাতার (Kolkata Knight Riders) মাথিশা পাথিরানা।

IPL ছাড়তে হতে পারে এই তিন প্লেয়ারকে!

চলতি মাসের শেষ দিন অর্থাৎ 31 মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল। তার আগে 24 তারিখের পরে IPL এর প্লে অফ শুরু হবে। এদিকে জুন মাসের প্রথমদিকেই অর্থাৎ 3 তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে শ্রীলঙ্কার। এমতাবস্থায়, এই সিরিজের জন্য আগেই শ্রীলঙ্কার জাতীয় দলে ডাক পেতে পারেন মাথিশা পাথিরানা, পাথুম নিশঙ্কা ও দাসুন শানাকার মতো প্লেয়াররা।

বলাই বাহুল্য, এবছর কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন পাথিরানা। তবে নাইট শিবিরে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসে আছেন পাথুম নিশঙ্কা। এছাড়াও দুষ্মন্ত চামিরা, নোয়ান তুষারের মতো প্লেয়ারদের নিয়ে চিন্তা বাড়ছে। সবচেয়ে বড় কথা, কলকাতা এবং দিল্লি এই মুহূর্তে প্লে অফের লড়াইয়ে রয়েছে। এমতবস্থায় জাতীয় দলে দায়িত্ব পালনের জন্য প্লেয়াররা যদি চলে যান সে ক্ষেত্রে যথেষ্ট চাপে পড়তে হবে দল দুটিকে।

অবশ্যই পড়ুন: লেখা ‘জয় শ্রী রাম’, প্রথম উইকেট তুলেই কাগজের স্লিপ দেখিয়ে উদযাপন MI-র প্লেয়ারের

প্রসঙ্গত, এই মুহূর্তে পয়েন্ট তালিকার 8 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। 9 ম্যাচের তিনটিতে জিতে 7 পয়েন্টে দৌড়চ্ছে শহরের এই দল। অন্যদিকে দিল্লি এই মুহূর্তে 9 ম্যাচের চারটিতে জিতে 8 পয়েন্ট পেয়েছে দিল্লি। সে ক্ষেত্রে বোঝাই যাচ্ছে আসন্ন ম্যাচ গুলি এই দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঠিক সেই পর্বে লঙ্কান প্লেয়ারদের নিয়ে অনিশ্চয়তা মাথায় যন্ত্রণা বাড়িয়েছে দিল্লি এবং কলকাতার ভক্তদের।

Leave a Comment