=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IPL চ্যাম্পিয়ন RCB-র উপর টাকার বৃষ্টি, বৈভব সূর্যবংশীরও ঝুলি ভরে দিল BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। এবারেও চ্যাম্পিয়ন সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাত বাহিনীকে কুপোকাত করে গতকাল অর্থাৎ রবিবার ফাইনাল জিতেছে বিরাট কোহলিদের দল। আর তাতেই একটানা দ্বিতীয়বার IPL জয়ের নতুন নজির গড়েছে RCB। বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথেই এদিন পুরস্কার পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাধিক ক্রিকেটার। সেই তালিকায় রয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) থেকে শুরু করে কাগিসো রাবাডাদের নাম। বেঙ্গালুরুও দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হিসেবে মোটা টাকা ঘরে তুলেছে।

কত টাকা পেল চ্যাম্পিয়ন RCB?

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 46 কোটি টাকার প্রাইজ পুল রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরু যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে ফলে তারা পাচ্ছে 20 কোটি টাকা পুরস্কার। অন্যদিকে রানার্স আপ গুজরাত পাচ্ছে 12 কোটি 50 লাখ টাকা। একইভাবে তৃতীয় স্থানাধিকারী দল রাজস্থান রয়্যালসের হাতে তুলে দেওয়া হচ্ছে 7 কোটি টাকার চেক। এছাড়াও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ফোর্থ বয় সানরাইজার্স হায়দরাবাদ পেতে চলেছে 6 কোটি 50 লাখ টাকা। একই সাথে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড হিসেবে 10 লাখ টাকা দেওয়া হয়েছে পাঞ্জাবকে।

ব্যক্তিগতভাবে কে কত টাকা পুরস্কার পেলেন?

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কমবেশি সমস্ত প্লেয়ারই নিজেদের যথাসাধ্য চেষ্টা করেছেন। কেউ ব্যাট হাতে, কেউ আবার নিজের দুর্ধর্ষ বোলিং বা ফিল্ডিং দিয়ে নজর কেড়েছেন সকলের। এবার সেই সূত্র ধরেই নিজেদের পরিশ্রমের ফল পেলেন প্লেয়াররা। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 700 এর বেশি রান তুলে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন বৈভব সূর্যবংশী। সেই সাথে পেয়েছেন 10 লাখ টাকা। এদিকে পার্পল ক্যাপ জিতে 10 লাখ টাকা পেয়েছেন কাগিসো রাবাডা।

এখানেই শেষ নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে মূল্যবান প্লেয়ার হিসেবে 15 লাখ টাকা জিতেছেন বৈভব সূর্যবংশী। এদিকে সর্বাধিক চার মেরে 10 লাখ টাকা গিয়েছে সাই সুদর্শনের পকেটে। এছাড়াও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদীয়মান খেলোয়াড় হিসেবে 20 লাখ টাকা, সুপার স্ট্রাইকার অব দ্য সিসন হিসেবে 10 লাখ টাকা এবং টাটা সিয়েরা গাড়ি, এক সিজেনে সর্বাধিক ছয় 10 লাখ টাকা পেয়েছেন বৈভব।

অবশ্যই পড়ুন: আগে ঘটেনি এমন! এবছর IPL-এ তৈরি হল ১০ অনন্য রেকর্ড

অন্যদিকে এবারের IPL এ সেরা ক্যাচ ধরে 10 লাখ টাকা পেয়েছেন মনিশ পান্ডে। একইভাবে সেরা গ্রেট গ্রিন ডট বল দিয়ে 10 লাখ টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন মহম্মদ সিরাজ। তবে এসবের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি আয় হয়েছে বৈভব সূর্যবংশীর। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমস্ত পুরস্কার মিলিয়ে মোট 65 লাখ টাকা পাওয়ার পাশাপাশি একটি দামি বিলাসবহুল গাড়িও পেয়েছেন বিহারের ভূমিপুত্র। এক কথায়, এবছর মালামাল বৈভবই।

Leave a Comment