=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাহুলকে প্রধানমন্ত্রী করার মানত, হুগলী থেকে পায়ে হেঁটে কামাখ্যার পথে কংগ্রেস কর্মী

প্রীতি পোদ্দার, কলকাতা: দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)! এই প্রার্থনা পূরণের জন্য মানত নিয়ে হুগলি (Hooghly) থেকে অসমের কামাখ্যা মন্দির পর্যন্ত পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন এক যুব কংগ্রেস নেতা। এমন অনেক দলীয় কর্মী ও সমর্থকরা রয়েছেন যাঁরা দলের সাফল্যের কথা মাথায় রেখে বড় বড় তীর্থস্থানে নানা প্রার্থনা মানত করে থাকেন। এবারও তাই এক বিশেষ মানত নিয়ে কামাখ্যার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিলেন কর্মী।

পায়ে হেঁটে কামাখ্যা মন্দিরের উদ্দেশে যাত্রা

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক সাফল্য, সুস্বাস্থ্য এবং নির্বাচনে জয়লাভের জন্য দলের কর্মী ও সমর্থকরা বিভিন্ন সময় দেশের বড় বড় তীর্থস্থানে মানত করে থাকেন। এমতাবস্থায় আরও এক দলীয় কর্মী রাহুলের উদ্দেশে করলেন বড় মানত। রিপোর্ট অনুযায়ী, হুগলির ত্রিবেণীর বাসিন্দা দেবাশীষ শীল নামের এই ব্যক্তি বহু বছর ধরে কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত। তিনি হুগলি জেলার যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। রাহুল গান্ধী যাতে ভারতের প্রধানমন্ত্রী হন, সেই মানত নিয়ে ত্রিবেণী থেকে পায়ে হেঁটে গুয়াহাটির কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এই কংগ্রেস কর্মী। তাঁর এই পদক্ষেপে সকলেই বেশ অবাক।

সম্বর্ধনা জানালেন দলীয় কর্মীরা

জানা গিয়েছে, গতকাল, ৩১ মে, রবিবার, হুগলি জেলার শিবপুর সপ্তর্ষি গঙ্গার ঘাটে স্নান করে পায়ে হেঁটে দেবাশীষ শীল কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। জাতীয় পতাকা ও কংগ্রেসের পতাকা এবং রাহুল গান্ধীর ছবি আঁকা গেঞ্জি ও সাদা প্যান্ট পরে তিনি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। দেবাশীষকে উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন এলাকার কংগ্রেস কর্মীরা। তাঁরা শাখ বাজিয়ে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানালেন। দেবাশীষ জানান, কতদিন মন্দিরে যেতে সময় লাগবে জানিনা তবে পায়ে হেঁটে যাত্রা যখন শুরু করেছি এর শেষ দেখে ছাড়ব।

আরও পড়ুন: বিনামূল্যে মাসে মিলবে ৩৫ কেজি খাদ্যশস্য, জানুন সরকারের এই প্রকল্পের খুঁটিনাটি

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর সাফল্য ও মঙ্গল কামনা করে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে কংগ্রেস কর্মী বা সমর্থকদের পুজো দেওয়া এবং মানত করার ঘটনা অতীতেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল। এমনকি দলীয় প্রচারণার অংশ হিসেবে খোদ রাহুল গান্ধী নিজেও অতীতে একাধিকবার কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছেন। এখন দেখার দেবাশীষের স্বপ্ন কতটা সাফল্য অর্জন করে।

Leave a Comment