=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IPL-র জন্য পাকিস্তানে খেলতে নাও যেতে পারেন প্যাট কামিন্সরা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোরকদমে চলছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ। ফাইনাল আগামী 31 মে। তার আগের দিন অর্থাৎ 30 তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ (Pakistan Vs Australia)। আর এই সময়সূচি নিয়েই বেশ সমস্যায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আসলে প্যাট কামিন্স থেকে শুরু করে ট্র্যভিস হেডের মতো অজি তারকারা এই মুহূর্তে IPL খেলতে ব্যস্ত। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, অস্ট্রেলিয়ান প্লেয়াররা নিজ নিজ দলের হয়ে নির্ধারিত সূচি সম্পন্ন করে তবেই দেশে ফিরবেন। আর সেটা হলে বড়সড় ধাক্কা খেতে পারে পাকিস্তান!

লজ্জায় পড়তে পারে পাকিস্তান!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ লিগ পর্ব শেষ হচ্ছে 24 মে। এরপর প্লে অফ শুরু হবে 26 তারিখ থেকে। এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাধিক দলে বহু অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন। কয়েকটি সূত্র মারফত যা খবর, অস্ট্রেলিয়ার বেশিরভাগ প্লেয়ারই দলের হয়ে নিজের সূচি সম্পূর্ণ করে তবেই দেশে ফিরবেন। সবচেয়ে বড় কথা SRH এর প্যাট কামিন্সরা যদি শেষ পর্যন্ত ফাইনালে ওঠেন তবে পাকিস্তান সিরিজ হাতছাড়া হতে পারে তাদের। তাছাড়াও পাঞ্জাব দলেও বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন। সেক্ষেত্রে পাঞ্জাব ফাইনালে বা প্লে অফে উঠলেই তাঁদের পাকিস্তান সিরিজে যাওয়া নিয়ে যথেষ্ট সমস্যা হবে।

বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারণে যদি শেষ পর্যন্ত প্যাট কামিংস, হেডদের মতো অভিজ্ঞ প্লেয়াররা পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলতে না পারেন তবে অনভিজ্ঞ প্লেয়ারদের নিয়েই দল গড়তে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। আর সেটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য যথেষ্ট লজ্জার! এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, প্যাটরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফর শেষ না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া দলে যোগ দেবেন না! এদিকে ওয়ানডে সিরিজের জন্য আগামী 23 মে পাকিস্তানে পৌঁছানোর কথা অজি বাহিনীর। সবমিলিয়ে বলাই যায়, IPL এর ব্যস্ততার কারণে পাক সিরিজ এড়াতে পারেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা! অনেকেই বলছেন, এতে ভারতের ক্ষমতা কতটা তা বুঝবে পাকিস্তান!

অবশ্যই পড়ুন: উত্তর থেকে দক্ষিণবঙ্গের একঝাঁক নাম, নতুন সরকারে মন্ত্রী কে কে? দেখুন তালিকা

উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর পাকিস্তানে গিয়ে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া দল। এর আগে শেষবারের মতো 2022 সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়ার ওয়ানডে বাহিনী। যদিও চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে অস্ট্রেলিয়া। বলে রাখি, আগামী 30 মে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর 2 ও 4 জুন যথাক্রমে বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Comment