=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

KKR-কে কাঁদিয়ে ভারতের প্রথম ব্যাটার হিসেবে বিরাট রেকর্ড রোহিত শর্মার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরাজয় দিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করল কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের বিরুদ্ধে একগুচ্ছ ভুল নিয়েই ডুবেছে শাহরুখ খানের দল। তবে প্রতিপক্ষের ব্যর্থতার মাঝে এক বিরাট রেকর্ড করে ফেলেছেন MI এর প্রধান মুখ তথা ভারতীয় মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma)। গতকাল KKR বোলারদের পিটিয়ে একেবারে ছাতু করেছিলেন তিনি। আর সেই সূত্র ধরেই, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হয়ে উঠলেন রোহিত। কীভাবে?

প্রথম ভারতীয় ব্যাটার হয়ে উঠলেন রোহিত শর্মা

রবিবার, ঘরের মাঠ ওয়াংখেড়েতে কলকাতার বিরুদ্ধে মাঠে নেমেই একেবারে নিজের রুদ্র মূর্তি দেখিয়েছিলেন রোহিত শর্মা। ওপেনিং করতে নেমে ব্যাট হাতে একের পর এক চার ছয় মারতে থাকেন তিনি। এদিন 6টি ছয় এবং সম সংখ্যক চার মেরে 78 রানের বড় ইনিংস খেলেছিলেন শর্মা। আর সেই সূত্র ধরেই তিনি হয়ে উঠেছেন ভারতের প্রথম ব্যাটসম্যান।

বলাই বাহুল্য, গতকাল ম্যাচে নামার আগে পর্যন্ত মাত্র তিনটি ছয় প্রয়োজন ছিল রোহিতের। সেটা করে ফেলতে পারলেই তৈরি হতো নতুন রেকর্ড। তবে রোহিত শর্মা কলকাতার বিরুদ্ধে 6টি ছয় মারার সাথে সাথেই টি-টোয়েন্টি ক্রিকেটে 550টি ছয়ের রেকর্ড গড়ে ফেলেন। আর সেই সূত্র ধরেই তিনি হয়ে উঠলেন ভারতের প্রথম ব্যাটসম্যান। এর আগে এই রেকর্ড গড়তে পারেননি কেউই। এক কথায় বলাই যেতে পারে, KKR কে কাঁদিয়ে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বিরাট রেকর্ড গড়ে ফেললেন হিটম্যান।

অবশ্যই পড়ুন: অবশেষে নৈহাটি স্টেশনে বসছে লিফট-এস্কালেটর, সুখবর শোনাল রেল

উল্লেখ্য, এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্ব রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের নামে। এই মুহূর্তে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের ঝুলিতে রয়েছে 1056টি ছয়। এরপরই ছয় মারার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর দেশেরই খেলোয়াড় কাইরন পোলার্ড। প্রাক্তন মুম্বই ক্রিকেটারের ঝুলিতে 982টি ছয় রয়েছে।

Leave a Comment