সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন স্মার্টফোন (Smartphone) কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার Oppo-র 5G ধামাকাদার স্মার্টফোনে সরাসরি 4399 টাকা ছাড়ের পাশাপাশি মিলছে ব্র্যান্ডেড ইয়ারবাড। আগামী 15 আগস্ট উপলক্ষে গ্রাহকদের এই আকর্ষণীয় অফার দিচ্ছে কোম্পানি। এমনকি জানলে অবাক হবেন, এই মডেলটিতে 7000mAh ব্যাটারির পাশাপাশি রয়েছে উন্নতমানের প্রসেসর, এবং উন্নত ক্যামেরা। কোন মডেল? জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।
দারুণ অফার দিচ্ছে Oppo
আসলে Oppo F33 Pro মডেলটিতে এই ছাড়ের ঘোষণা করেছে কোম্পানি। এই ফোনটিতে সর্বোচ্চ 8GB RAM এর পাশাপাশি রয়েছে 256GB স্টোরেজ। এর টপ ভেরিয়েন্টের দাম 43,999 টাকা। অন্যদিকে 128GB মডেল নিতে গেলে পড়বে 39,999 টাকা। তবে কোম্পানি এবার উভয় মডেলেই ছাড়ের ঘোষণা করেছে। সেক্ষেত্রে 128GB স্টোরেজের ভেরিয়েন্টে মিলছে 3999 টাকা ছাড়। অন্যদিকে 256GB ভেরিয়েন্টে মিলছে 4300 টাকা পর্যন্ত ছাড়। অর্থাৎ এই মডেলের দাম দাঁড়াবে এখন 39,600 টাকা। তবে এক্ষেত্রে আরও বলে রাখা প্রয়োজন, এই মডেল কিনলে মিলবে ফ্রিতে Oppo এর একটি দামি ইয়ারবাড।
জানিয়ে দিই, এই ফোনটি আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন যে কোনও শপিং সাইট থেকে কিনতে পারেন। তবে অফলাইনে কিনলে মিলবে না এই সুবিধা। এছাড়া আপনি Oppo এর এই ফোনটি 18 মাসের ইএমআই এর মাধ্যমে কিনতে পারবেন। যেখানে প্রতি মাসে কিস্তি পড়বে মাত্র 2222 টাকা। তবে বলে রাখা প্রয়োজন, এই অফার শুধুমাত্র আগামী 17 আগস্ট পর্যন্তই উপলব্ধ থাকবে। এরপরে আর এই অফার পাওয়া যাবে না।
আরও পড়ুন: ভিডিও ডিলিট করেও লাভ নেই! নেতাজিকে অপমান করলেই গ্রেফতার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কী কী স্পেসিফিকেশন রয়েছে এই মডেলে?
প্রথমত এই মডেলটি মিডিয়াটেকের Dimensity 6360 MAX চিপসেটের উপর বেস করে চলে। যা গেমিং কিংবা অন্যান্য ভারী কাজে দারুণ অভিজ্ঞতা দেয়। অন্যদিকে এতে রয়েছে গেমিং এর জন্য কুলিং চেম্বার। তাছাড়া এই মডেলটিতে পাওয়া যাবে 6.57 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এমনকি এই মডেলে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এতে রয়েছে 7000mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলেই অনায়াসে দু’দিন ব্যবহার করা যাবে। এর পাশাপাশি এই মডেলে পাওয়া যাবে IP69 রেটিং, যা জল কিংবা ধুলো থেকে সুরক্ষা দেবে।