=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

RBI-এ বড় পদে চাকরি করেন ভারতীয় তারকা ইশান কিষাণ, কত বেতন তাঁর জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন ভারতীয় দল (Team India) থেকে বিচ্ছিন্ন থাকার পর সম্প্রতি টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন ইশান কিষাণ (Ishan Kishan)। আর এসেই যেন ব্যাট হাতে ঝড় তুলেছেন এই খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে 20 ওভারের ক্রিকেটের দাপট দেখিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন ইশান। পেছনে ফেলেছেন সতীর্থ অভিষেক শর্মাকে। তবে একজন দক্ষ ক্রিকেটারের পাশাপাশি মাঠের বাইরেও তাঁর একটা আলাদা পরিচয় রয়েছে। তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন কর্তা। কোন পদে চাকরি করেন ইশান? বেতনই বা কত?

ইশান কিষাণ কত বেতন পান?

2017 সালে ইশানের বয়স ছিল মাত্র 18 বছর। সে বারই ভারতের উদীয়মান ক্রিকেট তারকা হিসেবে ক্রিকেট কোটায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিহারের পাটনা শাখায় অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে চাকরি পেয়েছিলেন ইশান। এর আগে RBI এর হয়ে ডিওয়াই পাতিলের মতো প্রতিযোগিতায় খেলতে দেখা গিয়েছে ইশানকে। যদিও বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের সদস্য। ফলে ব্যস্ত ক্রীড়া সূচি থাকায় নিয়ম করে প্রতিদিন অফিস যাওয়া হয় না ভারতীয় তারকার। তবে যখনই ফাঁকা থাকেন পাটনার অফিসে চলে যান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান।

সম্প্রতি তেমনই আটপৌরে সরকারি অফিসারের পোশাকে নিজের অফিসে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। তাঁকে দেখেই একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্যাঙ্ক কর্মীরা। ইশান কিষাণ অফিসে এসেছে জেনে একেবারে ছোটাছুটি লেগে যায় তাঁদের। ভারতীয় তারকাকে কাছে পেয়ে সেলফি তুলতে লেগে যান প্রত্যেকেই। সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে কয়েকটি ছবি। যেখানে ইশানকে ব্যাঙ্কের বাকি কর্মীদের সাথে ছবি তুলতে দেখা গিয়েছে। সেই ছবিতে ইশানের গলায় লক্ষ্য করা গিয়েছে RBI এর আইডেন্টিটি কার্ড।

অবশ্যই পড়ুন: ভয়াবহ বন্যা চিনে, জলের তলে একাধিক শহর! ভিডিও দেখিয়ে ভারতের সাথে তুলনা

ইশানকে অফিসে যেতে দেখেই বহু ক্রিকেট ভক্তের জিজ্ঞাসা, কত টাকা বেতন পান ইশান কিষাণ। জানিয়ে রাখি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহকারী ম্যানেজার পদটি মূলত এ গ্রেডের। এই পদে একজন কর্তার সাধারণ বেতন 45 থেকে 49 হাজার টাকা। তবে মূল বেতনের সাথে অন্যান্য সুবিধা সহ ভাতা যোগ করে মোট বেতন দাঁড়ায় 90 হাজার থেকে 1 লাখ বা তারও বেশি অর্থে। সেখান থেকে কাটছাঁট করে ঈশানের হাতে আসে 70 হাজার থেকে 90 হাজার টাকার কাছাকাছি।

Leave a Comment