=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

RBI-র এক সিদ্ধান্তের জের, ২৮ টাকার এই স্টক কিনতে লাগল হুড়োহুড়ি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সচরাচর শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগ করতে চান না বিনিয়োগকারীরা (Investor)। বিশেষজ্ঞদের পরামর্শ, শখানেক রিপোর্ট ঘেঁটে তবেই শেয়ারে টাকা রাখার পথে পা বাড়ান তাঁরা। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি মাত্র সিদ্ধান্তই বিনিয়োগকারীদের মানসিকতা বদলে দিল। মঙ্গলবার, বাজার খোলার পরপরই একটি পেনি স্টকে বিনিয়োগের একেবারে হিড়িক পড়ে গেল বিনিয়োগকারীদের মধ্যে। হ্যাঁ, এদিন টাইগার লজিস্টিকসের শেয়ারে একেবারে হুড়মুড়িয়ে বিনিয়োগ করলেন বিনিয়োগকারীদের একটা বড় অংশ।

RBI এর এক সিদ্ধান্তেই 28 টাকার স্টকে বাড়ল বিনিয়োগ

সম্প্রতি শেয়ারবাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেই টাইগার লজিস্টিকস ঘোষণা করেছিল, তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রা বিভাগের তরফে কম্পাউন্ডিং অর্ডার পেয়েছে। কোম্পানিটির দাবি, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999 এর অধীনে RBI বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ আরোপ করে অতীতের এক সমস্যার সমাধান করেছে।

জানা যাচ্ছে, সংস্থাটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে মোটা অর্থ পরিশোধ করে দেওয়ার পরই গোটা সমস্যার সমাধান করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এক কথায়, রিজার্ভ ব্যাঙ্কের এক সিদ্ধান্তেই এই সংস্থার শেয়ারে একপ্রকার জোয়ার এসেছে। এদিন শেয়ার বাজার খোলার পরই 27.03 টাকায় এই শেয়ার ওপেন হলেও পরে এর দাম 4.1 শতাংশ বেড়ে 28 টাকা 23 পয়সায় পৌঁছয়।

আরও পড়ুন: আগে পড়ুয়াদের ভবিষ্যত, বন্যায় কোমর সমান জল পেরিয়ে স্কুলে ছুটলেন শিক্ষক

রিপোর্ট বলছে, মঙ্গলবার শেয়ার বাজার খোলার পর টাইগার লজিস্টিকসের শেয়ারে বিনিয়োগের একপ্রকার হিড়িক পড়ে যায় বিনিয়োগকারীদের। এদিন একটা বড় অংশের বিনিয়োগকারী এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করেছেন। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, আগামী দিনে এই কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। এদিকে কিছু ব্রোকারেজ ফার্মও এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে বিনিয়োগকারীদের।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment