TMC নেতার বাড়িতে বিস্ফোরণ, নাবালিকার প্রসব…! আজকের সেরা ১০ খবর (১১ সেপ্টেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ সেপ্টেম্বর, শুক্রবার। TMC নেতার বাড়িতে বিস্ফোরণ, নাবালিকার প্রসব, ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে আদালতের রায়, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) সুপ্রিম কোর্টের নির্দেশে টেট নিয়ে প্রস্তুতি শুরু রাজ্য সরকারের

চাকরিরত শিক্ষকদের টেট নিয়ে এবার বিরাট পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যোগ্য শিক্ষকদের টেট পাশের সুযোগ করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। এমনকি নিয়মিত পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থা করা হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অবসরের আগে যাদের ৫ বছরের বেশি সময় বাকি রয়েছে এবং ২০০৯ এর আগে যারা চাকরিতে যোগ দিয়েছিলেন, তাদের বহাল থাকতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। তবে পরে ২৩ মে ২০২৬ এর নির্দেশে টেট পাশের জন্য আগের নির্ধারিত দুই বছরের সময়সীমা বাড়িয়ে তিন বছর করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে রায় হাইকোর্টের

এখনই খালি করার প্রয়োজন নেই ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস। অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই, এই দাবি তুলে পার্টি অফিস খালি করার নোটিশ পাঠিয়েছিল দমকল। তবে সেখানে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ সেপ্টেম্বর বিচারপতি কৃষ্ণ রাও-র বেঞ্চে এই মামলার রায় হবে বলেই খবর। দিন কয়েক আগেই পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পুরসভার আধিকারিকরা ওই বিল্ডিং এর বিলবোর্ড খুলে দেয়। এমনকি দমকল জানায় যে সপ্তম এবং অষ্টম তলায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) BRICS সম্মেলনে মোদি, পুতিনদের সাথে ডিনার করবেন শুভেন্দু অধিকারী

এ বছর দিল্লিতে বসছে ব্রিকসের শীর্ষ সম্মেলন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁরা সাক্ষাৎ করবেন। তবে সেই সম্মেলনে যোগ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সরাসরি সম্মেলন নয়, বরং উদ্বোধনের রাতে রাইসিনা হিলসে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) বারুইপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি

বারুইপুরে তৃণমূল নেতা দ্বিজেন মন্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বারুইপুর পূর্বের উত্তরভাগে লালপোল এলাকার দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটেছে বলে খবর। এতে জানলা-দরজা সহ সবকিছু টুকরো টুকরো হয়ে গিয়েছে। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, ওই বাড়িতে অনেকদিন ধরেই প্রচুর পরিমাণ বোমা মজুদ করে রাখা হয়েছিল। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের বাড়িগুলি কেঁপে ওঠে। এই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ বাহিনী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) টানা বৃষ্টিতে ফের ভাসল দুধিয়া সেতু

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ বিপর্যস্ত। রাতভর বৃষ্টিতে উত্তরবঙ্গের বালাসন নদীর অবস্থা ভয়াবহ। এমনকি কয়েক মাসের ব্যবধানে ফের ভাসল দুধিয়ার হিউমপাইপের সেতু। নদীর স্রোতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বাকি পাইপগুলি নদীর তলদেশে ভেসে গিয়েছে বলে খবর। এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মিরিকে। প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরা। আসলে গত কয়েক দিন ধরে পাহাড়ি এলাকায় সকাল থেকে লাগাতার বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) মেদিনীপুরে সুমিত রায়ের বিচার

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। পাঁচিল টপকে তাঁকে গ্রেফতার করেছে সিআইডি। জমি দুর্নীতি মামলায় তাঁর রক্ষাকবচ প্রত্যাহারের পরপরই গ্রেফতার করা হয়েছে। তবে আজ সাড়ে এগারোটা নাগাদ সিআইডির গাড়িতে চাপিয়ে সুমিতকে আদালতে নিয়ে যাওয়া হয়। মেদিনীপুর জেলা আদালতে আজ হাজির করানো হয়েছে সুমিতকে। এমনকি তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত, চাকরি দুর্নীতি মামলাতেও নাম জড়িয়ে ছিল সুমিতের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) সাঁতরাগাছি ও বর্ধমান থেকে বাতিল দুটি গুরুত্বপূর্ণ ট্রেন

রেল যাত্রীদের জন্য ফের বড় খবর। উন্নয়নমূলক কাজের কারণে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর বর্ধমান-হাতিয়া এবং হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের চলাচল আংশিকভাবে ব্যাহত থাকবে। ট্রেনটি আসানসোল এবং হাতিয়ার মধ্যে চলাচল করবে এই দুটি দিন। এমনকি হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস ১৫ এবং ১৬ সেপ্টেম্বর আসানসোল স্টেশন থেকে আংশিকভাবে চলবে। এই দুই তারিখে হাতিয়া ও আসানসোলের মধ্যে ট্রেনটির চলাচল বাতিল থাকবে বলেই পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) জলপাইগুড়িতে আগ্নেয়াস্ত্র-বাংলাদেশি সিম সহ গ্রেফতার গুরুমা

জলপাইগুড়িতে বৃহন্নলা কুঠিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ বাংলাদেশের সিম কার্ড। বৃহস্পতিবার বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ওই কুঠিরের গুরুমা পিপাসা হিজরাকে। এমনকি অভিযোগ উঠেছে, বেশ কয়েকটি বাংলাদেশী বার্থ সার্টিফিকেটও উদ্ধার করা হয়েছে। আসলে অল্প সময়ের মধ্যেই ওই এলাকায় একটি বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস শুরু করেছিলেন বৃহন্নলরা। পরে সেই বাড়ি কিনে নেওয়ার পাশাপাশি গত কয়েক বছরে আশেপাশের একাধিক জমির মালিক হয়ে গিয়েছিলেন তাঁরা। তবে এত অল্প সময়ে কীভাবে এত টাকা এল তা নিয়ে সন্দেহ বাড়তেই এই তল্লাশি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) এক সপ্তাহ পিছল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তবে সেই উপলক্ষে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা পিছিয়ে দেওয়া হল ১ সপ্তাহ। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, সেই কারণেই পরীক্ষা বাতিল করে ১২ অক্টোবর, ১৩ অক্টোবর এবং ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ১৭ বছরের নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় গড়বেতায় গ্রেফতার স্বামী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেফতার এক যুবক। ১৮ বছরের নিচে নাবালিকার সন্তান প্রসবের ঘটনা সামনে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। জানা গেছে, বাল্যবিবাহ আইনের আওতায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা এলাকার বাসিন্দা ২১ বছরের রাহুল মন্ডল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল ১৭ বছরের নাবালিকার। পরবর্তী সময়ে সে গর্ভবতী হন। তবে প্রসব যন্ত্রণা নিয়ে চন্দ্রকোনা রোডের এক নার্সিংহোমে তাঁকে ভর্তি করানো হয়েছিল। আর সেখানেই এক সন্তানের জন্ম দেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment