=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

UPSC-তে বাজিমাত কৃষকের মেয়ের, NDA ক্র্যাক করে গ্রামের প্রথম মহিলা লেফটেন্যান্ট অনুষ্কা

অনন্যা সরকার, রাজস্থান: অনেকেই মনে করেন যে গ্রামে থেকে বা গ্রামীণ স্কুলে পড়াশোনা করে কখনও উচ্চপদ লাভ করা যায় না। এই কথাটাই একেবারে ভুল প্রমাণ করে রাজস্থানের সিকার জেলার দান্তা রামগড় মহকুমার চক ত্রিলোকপুরা গ্রামের এক সাধারণ কৃষকের কন্যা, অনুষ্কা চৌধুরী সাফল্যের শিখরে পৌঁছে গেছেন (UPSC Success story of Anushka Chaudhary)। তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) দ্বারা পরিচালিত ভারতীয় সেনাবাহিনীর এনডিএ ও এনএ (I) [(NDA and NA (I)] পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ২২তম স্থান অর্জন করেছেন। প্রথম প্রচেষ্টাতেই এই কৃতিত্ব অর্জন করে অনুষ্কা এখন ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদের অধিকারী হয়েছেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।

দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল পেলেন অনুষ্কা

রাজস্থানের সিকার জেলার দান্তা রামগড় মহকুমার অন্তর্গত চক ত্রিলোকপুরা গ্রামের বাসিন্দা অনুষ্কা তাঁর গ্রামের প্রথম মহিলা, যিনি লেফটেন্যান্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি শীঘ্রই পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (NDA) তিন বছরের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে চলেছেন। এরপর দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে তিনি এক বছরের প্রি-কমিশন সামরিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষ করার পর, তিনি ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করবেন।

অনুষ্কার বাবা মুকেশ কুমার বুরানিয়া পেশায় একজন কৃষক এবং তিনি সিকারে একটি ফার্মেসির ব্যবসাও চালান। সন্তানের পড়াশোনা এবং তাঁর স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাঁর অবদানও কিছু কম নয়। অনুষ্কার মা একজন গৃহবধূ। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় অনুষ্কা হিমাচল প্রদেশের একটি প্রতিষ্ঠানে এবং সিকারে অবস্থিত ‘প্রিন্স এনডিএ অ্যাকাডেমি’-তে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন।

আরও পড়ুন: দিতে হবে না দোকানে লাইন, বয়স্কদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা সরকারের

প্রিন্স এনডিএ অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এনডিএ-১৫৭ পরীক্ষায় অনুষ্কা ২২তম স্থান অর্জন করে তাঁর কঠোর প্রস্তুতি, দৃঢ় সংকল্প এবং দেশসেবার প্রতি তাঁর নিষ্ঠারই প্রমাণ দিয়েছেন। অ্যাকাডেমি কর্তৃপক্ষ আরও জানায় যে, পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি তারা শিক্ষার্থীদের চরিত্র গঠন, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপরও বিশেষ গুরুত্ব দেয়।

রানোলির সত্যম স্কুল থেকে অনুষ্কা একাদশ ও দ্বাদশ শ্রেণি পাস করেছেন। ২০২৪ সালে স্কুলজীবন শেষ করে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদানের জন্য প্রস্তুতি শুরু করেন। লেখাপড়াতেও খুবই মেধাবী অনুষ্কা। তিনি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৯৮ শতাংশ নম্বর পেয়ে গোটা রাজস্থান রাজ্যে ১১তম স্থান অর্জন করেছিলেন। দান্তা রামগড়ের বিধায়ক বীরেন্দ্র সিং অনুষ্কার সাফল্যের এই খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, অনুষ্কা চৌধুরীর এই ঐতিহাসিক সাফল্য কেবল সিকার জেলাকেই নয়, বরং সমগ্র রাজস্থানকে গর্বিত করেছে।

Leave a Comment