=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

WBCS পরীক্ষার দিনে মেট্রো সূচিতে বড় বদল, মিলবে অতিরিক্ত পরিষেবা

প্রীতি পোদ্দার, কলকাতা: বড় খবর মেট্রো যাত্রীদের উদ্দেশে! আগামীকাল, রবিবার কলকাতা মেট্রোর (Kolkata Metro Service) দুই লাইনে সূচিতে বিশেষ বদল আনতে চলেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ১৪ জুন রাজ্যে WBCS পরীক্ষা। তাই সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে অসুবিধা না হয় পরীক্ষার্থীদের, তার জন্য নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে থেকেই মেট্রো চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি ব্লু, গ্রিন লাইনে দু’জোড়া করে অতিরিক্ত মেট্রো চলবে বলেও জানা গিয়েছে।

বড় ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামীকাল, রবিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে একই সময়ে ছাড়বে মেট্রো। সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা পরপর মেট্রো পাবেন। অর্থাৎ সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুই লাইনে মোট চার জোড়া মেট্রো চলবে। তারপর থেকে রবিবার নির্দিষ্ট সময় অন্তরই পরিষেবা মিলবে।

অন্যদিকে গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটেও সকাল ৮টা প্রথম মেট্রো মিলবে। হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ – দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। এরপর সকাল ৯টার পর পূর্বনির্ধারিত সূচি মেনেই পরিষেবা পাওয়া যাবে গ্রিন লাইনে।

মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা

সাধারণত রবিবার করে ব্লু লাইনে প্রথম পরিবাষেবা পাওয়া যায় সকাল ৯টায়। কিন্তু যেহেতু আগামীকাল পরীক্ষার্থীদের সুবিধার্থে এক ঘণ্টা আগে থেকেই অর্থাৎ সকাল ৮টা থেকে পরিষেবা চালু করা হচ্ছে। প্রতি রবিবার আপ-ডাউন মিলিয়ে ১৫২টি পরিষেবা চলে। তবে আগামীকাল ১৫৬টি পরিষেবা চলবে। অন্যদিকে আগামীকাল গ্রিন লাইনে আপ-ডাউন মিলিয়ে ১১২টি পরিষেবা পাওয়া যাবে। যেখানে আগে ১০৮টি মেট্রো চলত। তবে অন্য ররিবারের মতো পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না।

আরও পড়ুন: নথি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! গ্রেপ্তার অশোকনগর পুরপ্রধান

মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু বা গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়সূচির কোনও পরিবর্তন নেই। অর্থাৎ অন্যান্য রবিবারের মতোই রাতের শেষ মেট্রো পাওয়া যাবে নির্ধারিত সময়। শুধুমাত্র সকালের পরিষেবা বাড়ানো হয়েছে WBCS পরীক্ষার জন্য। এমনকি ইয়েলো লাইনের পরিষেবাতেও কোনও বদল থাকবে না বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

Leave a Comment