=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে এখানে পাঠান আইডি ও আধার, জারি Whatsapp নম্বর

সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যেই ৪ মাস অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হলেও রাজ্যের এমন অনেক মহিলা রয়েছে যাঁরা এখনও একবারও পাননি ৩০০০ টাকা। এমনকি এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে মহিলাদের বিক্ষোভ, আন্দোলন। তাঁদের একটাই দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন এবং যাঁরা অযোগ্য, তাঁরা নিয়মিত অন্নপূর্ণার টাকা পেয়ে আসছেন। হয় সরকার সবার টাকা দিক, নাহলে প্রকল্প বন্ধ করে দিক। এবার এ নিয়ে বড় উদ্যোগ নিলেন বিধায়ক।

অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হলে করুন এই কাজ

সম্প্রতি সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের মা-বোনদের অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বিরাট উদ্যোগ নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানান, যে সমস্ত মা-বোনেরা অন্নপূর্ণা যোজনার টাকা একবারও পাননি, তাঁদের অ্যাপ্লিকেশন আইডি নম্বর এবং আধার নম্বর হোয়াটসঅ্যাপ করুন। তবে এটি শুধুমাত্র সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের মহিলাদের জন্যই প্রযোজ্য। সেই সূত্রে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে বিধায়কের তরফ থেকে।

স্বরাজ ঘোষ লিখেছেন, “সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের সকল মা-বোনদের জন্য জরুরি তথ্য। যে সমস্ত মা-বোনেরা এখনও অন্নপূর্ণার টাকা একবারও পাননি, তাঁদের সাহায্য করার জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার বকেয়া টাকা পেতে নিচে দেওয়া সহজ প্রক্রিয়াটি অনুসরণ করুন: আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বর এবং আধার নম্বর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপ নম্বর- ৭৯৮০৮৯৪৭২৫।” বিধায়ক লেখেন, “জনসেবায় আমরা সর্বদা আপনার পাশে আছি। তথ্যটি বাকিদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।”

আরও পড়ুন: নকল FD সার্টিফিকেট বানিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ, ব্যান্ডেলে আটক ব্যাঙ্ক কর্মী

তবে অন্যান্য বিধানসভা কেন্দ্রের যে সমস্ত মহিলা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা পাননি, তাঁরা নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে পারেন। যদিও আগস্ট মাসে ভেরিফিকেশনের পর মোট ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনার টাকা। পাশাপাশি সেপ্টেম্বরে আরও অতিরিক্ত ১০ লক্ষ মহিলা এই প্রকল্পে যুক্ত হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও এখনও বহু মহিলার আবেদন আন্ডার প্রসেস এবং ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। আশা করা যায়, প্রশাসনের তরফ থেকে দ্রুত এই সমস্যার সমাধান করে যোগ্যদের অ্যাকাউন্টে দেওয়া হবে ৩০০০ করে।

Leave a Comment